হেফাজতের দাবির কাছে সুপ্রিম কোর্টের নতি স্বীকার গর্হিত কাজ: অজয় রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৭, ০৪:১২আপডেট : ১০ জুন ২০১৭, ০৪:১২

অজয় রায় হেফাজতে ইসলামের দাবির প্রতি সরকার ও সুপ্রিম কোর্টের নতি স্বীকার একটি গর্হিত কাজ এবং দুর্বলতার কাজ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায়। তিনি বলেন, ‘লেডি জাস্টিসিয়া কোনক্রমেই মূর্তি নয়, উপাসনার বস্তু নয়। এটি ন্যায় বিচারের প্রতীক। তার হাতে ন্যায় বিচারের প্রতীক হিসেবে দাড়িপাল্লা ছিল, আরেকটি তলোয়ার ছিল। যার অর্থ যে আইন ভঙ্গ করবে তার প্রতি আইনানুগ দণ্ড দেওয়া হবে।’

শুক্রবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সংলাপসূত্রের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. অজয় রায় বলেন, ‘একাত্তর আমরা বহুদিন আগে পেরিয়ে এসেছি। সেখানে অর্জনগুলা আমরা সে সময় করেছিলাম, শ্লোগানের ভাষায় বলি মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের অর্জন। আমার লক্ষ্যটা হচ্ছে তরুণ সমাজের প্রতি। হাইকোর্টের সামনে থেকে লেডি জাস্টিসিয়ার প্রতীকটিকে আমি শিল্পের দিক থেকে হয়ত এটাকে ভাস্কর্য নাও বলতে পারি। কিন্তু ঐ ভাস্কর্যটি স্থাপিত হয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের নির্দেশেই। কিন্তু হেফাজতে ইসলামের দাবিতে ওখান থেকে সে ভাস্কর্য  সরাতে হলো। কিন্তু সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতির যে দৃঢ় অবস্থান নেওয়া উচিত ছিল, সেই অবস্থান তারা নিতে পারেননি।’  

হেফাজতের দাবির কাছে সুপ্রিম কোর্টের নতি স্বীকার গর্হিত কাজ: অজয় রায় তিনি আরও  বলেন, ‘সেদিন যদি প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট দৃঢ় অবস্থান নিতেন তাহলে লেডি জাস্টিসিয়া এই ভাস্কর্য আমরা রক্ষা করতে পারতাম। সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা করতো। দরকার হলে সেখানে সেনাবাহিনী অবস্থান নেবে এবং সুপ্রিম কোর্টের মর্যাদাকে রক্ষা করবে। কিন্তু আমাদের সরকার, সুপ্রিম কোর্টের বিচারপতিরা এ অবস্থান দৃঢ়ভাবে নিতে পারেননি। আমাদের দুর্বলতাটা সেখানেই। ফলে মূর্তি অপসারণের নামে ভাস্কর্য অপসারণ করা হলো। এরপরপরই কতোগুলো কাজ হলো।’

আলোচনার শুরুতে সংলাপসূত্রের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জুলফিকার আলি মাণিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূর উস সাফা জুলহাজ। এছাড়া আরও উপস্থিত ছিলেন- কাজী খলিকুজ্জামান, অজয় রায়, প্রখ্যাত অনুবাদক জিএইচ হাবীব, বিডিনিউজের হেড অব নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স গাজী নাসিরুদ্দিন খোকন, শিফা হাফিজা, সুভাস সিংহ রায়, কবি রাজু আলাউদ্দিন, সাংবাদিক মুন্নি সাহা, উন্নয়ন কর্মী আসিম মুনির, সংলাপসূত্রের  লীনা পারভীন, নজরুল কবির, আরিফ জেবতিক, শিমুল সালাহ্উদ্দিন প্রমুখ। 

/সিএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম