ধর্মঘটে যাচ্ছে না জুয়েলার্স সমিতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৭, ১৫:২১আপডেট : ১০ জুন ২০১৭, ১৫:২৭

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)

আগামীকাল রবিবার থেকে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই-এর সম্মেলন কক্ষে এই ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি এনামুল হক খান দোলন।  

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির যৌথ সংবাদ সম্মেলনে এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কথা থাকলেও সেখানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তবে বাজুস নেতারা সেখানে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন।

এনামুল হক খান দোলন বলেন, ‘আমরা ধর্মঘটে যাচ্ছি না। তবে আমরা সরকারের কাছে সোনা আমদানির ব্যাপারে পূর্ণাঙ্গ নীতিমালা চাই। এই নীতিমালা না হওয়া পর্যন্ত যাতে আমাদের হয়রানি না করা হয় সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।’

এসময় সেখানে উপস্থিত ছিলেন জুয়েলার্স সমিতির সভাপতি গঙ্গাচরণ মালাকার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার  আগরওয়াল এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন।

উল্লেখ্য, ‘আপন জুয়েলার্স ছাড়া অন্য সোনা ব্যবসায়ীদের বিরুদ্ধেও চোরাচালানের অভিযোগ রয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ শুল্ক গোয়েন্দা অধিদফতর প্রধানের এমন বক্তব্যে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জুয়েলার্স ব্যবসায়ীরা।

/জিএম/এসটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম