আফসান চৌধুরীর ফেসবুক আইডি বন্ধে লিগ্যাল নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০১৭, ২০:৩৮আপডেট : ১০ জুন ২০১৭, ২০:৪০

আফসান চৌধুরী (ছবি- ইন্টারনেট থেকে সংগৃহীত)

ব্র্যাক ইউনিভার্সিটি’র শিক্ষক আফসান চৌধুরীর নামে ব্যবহৃত ফেসবুক আইডিটি বন্ধে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে এ নোটিশটি পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু।

শনিবার (১১ জুন) বিকেলে ফ্যাক্স ও ডাকযোগে এটি বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ কমিশনার রমনা, সাইবার ক্রাইম ইউনিট ডিএমপি কার্যালয়সহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, মামলা করার পর থেকে এই ফেসবুক আইডি থেকে মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নানা ধরনের কটূক্তিমূলক, উস্কানিমূলক আদালত অবমাননাকর পোস্ট ও কমেন্ট করা হচ্ছে। এ কারণে এই অ্যাকাউন্টটি বন্ধ করতে হবে।

লিগ্যাল নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ফেসবুক আইডিটি বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর গুলশান থানায় এই ফেসবুক আইডির ব্যাবহারকারী ব্র্যাক ইউনিভার্সিটি’র শিক্ষক আফসান চৌধুরীর বিরুদ্ধে গত ৬ জুন গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়। এটি এখন তদন্তাধীন। 

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম