বাড্ডা থানার ওসিসহ আট জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৭, ১২:৪২আপডেট : ১১ জুন ২০১৭, ১২:৪২

বাড্ডা থানা (ঢাকা) চাঁদাবাজি এবং ভাঙচুরের অভিযোগে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল, এক এসআই এবং দুই এএসআইসহ আট জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার ঢাকার একটি আদালতে মামলাটি করেছেন উত্তর বাড্ডা পূর্বাচল সড়কের ২৪ নম্বর বাড়ির বাসিন্দা নুরুননাহার নাছিমা বেগম।

রবিবার ঢাকা মহানগর হাকিম মো. মাযহারুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার দায়িত্ব দেন আদালত। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মো. ইস্পাহান মির্জা।

আসামিরা হলেন- বাড্ডা থানার ওসি এমএ জলিল, এসআই শহীদ, এএসআই দ্বিন ইসলাম ও মো. আব্দুর রহিম, জাহানারা রশিদ রূপা, রোকেয়া রশিদ, আতাউর রহমান কায়সার এবং মো. শুকুর আলী। এছাড়া অজ্ঞাতনামা ৩ জন কনস্টেবলসহ সিভিল পোশাকের আরও ৫/৭ জনকে মামলার আসামি করা হয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত ১০ জুন ওসির আদেশে আসামিরা বাদীর বাসায় এসে তার ছেলেকে আসামি জাহানারা রশিদের বাসায় বিদ্যুৎ সংযোগ দিতে বলে। বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় আসামিরা তার ছেলেকে হাতুড়ি দিয়ে মারধর করে, বাসায় ভাঙচুর করে ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার এবং জমির কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এ সময় আসামিরা বাদীর ছেলেকে হত্যার হুমকিও দেয়।

আরও উল্লেখ করা হয়েছে, গত ২৬ মে আসামি এমএ জলিলের আদেশে অন্য আসামিরা বাদীর বাসার ভাড়াটিয়াকে বের করে ফ্লাটে তালা দিয়ে চাবি নিয়ে নেয়।  পরে চাবি ফেরত চাইলে বাড্ডা থানার এএসআই আব্দুর রহিম দুই লাখ টাকা দাবি করে সরাসরি থানায় যোগাযোগ করতে বলেন।  না দিলে বিপদে পড়ার হুমকি দেন তিনি।

/এসআইটি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম