ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৭, ১৩:০১আপডেট : ১১ জুন ২০১৭, ১৩:০৬

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ অথবা ২৭ জুন পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে বায়তুল মোকাররমে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। 

রবিবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী মওলনা অধ্যক্ষ মতিউর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় ধর্মমন্ত্রণালয়ের সচিব এমএ জলিল উপস্থিত ছিলেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘ঈদের জামাতে রাষ্ট্রপতিসহ মন্ত্রীরা অংশগ্রহণ করবেন। এছাড়া বাংলাদেশে অবস্থানরত কূটনীতিবীদদের এ জামাতে অংশ নিতে ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হবে।’ 
তিনি আরও বলেন, ‘ঈদের জামাতের সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং  ঈদের নামাজের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ঢাকা দিক্ষণ সিটি করপোরেশন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘ঈদের দিনের নিরাপত্তা বিধানে ঈদের জামাতসহ দেশের সব জায়গায়  কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম