চালের মজুদ নিয়ে ফাঁকা বুলি আওড়াচ্ছে সরকার: জাপা এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৭, ১৫:২৩আপডেট : ১১ জুন ২০১৭, ১৬:৩৯

সংসদ অধিবেশন (ছবি: ফাইল ফটো) সরকারি গুদামে চালের মজুদ নিয়ে সরকারের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে জাতীয় পর্টির (জাপা) সংসদ সদস্য শওকত চৌধুরী অভিযোগ করেন, ‘সরকার চাল নিয়ে ফাঁকা বুলি আওড়াচ্ছে।’

রবিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ অভিযোগ করেন।

শওকত চৌধুরী বলেন, ‘ভরা মৌসুমে চালের দাম দ্বিগুণ (ডাবল)। পরে কী হবে জানি না। এখন চালের দাম দ্বিগুণ হলো কেন? এটা সমস্যা। দেখা দরকার, কীরকম মজুদ আছে? মজুদই যদি থাকে দাম দ্বিগুণ হবে কেন। আমার মনে হয় মজুদ নেই, এগুলো ফাঁকা বুলি।’

বাজেট বরাদ্দ সুষম বণ্টন হয় না অভিযোগ করে তিনি বলেন, ‘এতো টাকার বাজেটে ভালো কাজ হচ্ছে না। কিছু মেগা প্রজেক্ট হচ্ছে। কিন্তু সারাদেশে সুষমভাবে বাজেটের অর্থ ব্যয় হয় না। আমরা যদি মনে করি, সারাজীবন ক্ষমতায় থাকবো, সেটা সম্ভব না। ভালো কাজই বেঁচে থাকবে। রংপুর বিভাগে মেগা প্রজেক্ট নেই। সুষম বণ্টন চাই। চার লাখ টাকার বাজেট। আমার ভাগেতো ১০০ কোটি বা অন্তত ৫০ কোটি টাকাতো পড়ে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুলে ধরে শওকত চৌধুরী বলেন, ‘কোন জিনিসের দাম বাড়েনি সেটা বলেন। ৯০ ভাগ লোক সরকারের বিপক্ষে চলে গেছে। ঢাকায় ১৮টি আসনের একটাও পাবেন কিনা সন্দেহ আছে। চাল ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর চেষ্টা করেন। ফাঁকা বুলি মাইরেন না, বহুত মারছেন।  মিথ্যা কথা বলবেন না।’

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ক্ষমতা পিচ্ছিল জিনিস। কোথায় সুষম বণ্টন? যদি এবসলিউট সিট থাকে সংসদে, রংপুর বিভাগে আছে ৩৩টি সিট। রংপুর বিভাগে টাকা নেই, বাজেট নেই। আমরা এখন মফিজ নেই। আমাদের চাল ঢাকায় আসে। তারপর ঢাকার মানুষ কেনে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নিজ দলের সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, ‘যতো বৈষম্য করুক, আমরা ঝগড়া করবো না। ক্ষমতা বড় পিচ্ছিল জিনিস। পিচলাইতে সময় লাগে না। আমরা দেখায়া দেব, এই আপনাদের সমস্যা। মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে। আমাদের সঙ্গে রাখবেন। জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে বেঈমানি করেনি।’

নিজের এলাকায় বিভিন্ন অবকাঠামো নির্মাণের কথা তুলে ধরে নীলফামারী-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘জনগণ মনে করে সরকার আমাদের টাকা দিয়েছে, আমরা সেই টাকা মেরে খাই। মন্ত্রীরা বলেন টাকা দেবেন কিন্তু দেন না। আমাদের বেইজ্জত করার অধিকার কি তাদের আছে? আমরা জুতা খাবো আর উনারা ফুলের মালা পরবেন। চুরি বন্ধ করতে হবে। সুশাসন নিশ্চিত করতে হবে।’

/ইএইচএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম