মিয়ানমারের কারাগার থেকে কাল দেশে ফিরছেন ৯ জেলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৭, ১৫:২২আপডেট : ১১ জুন ২০১৭, ১৫:৩৫

বাংলাদেশ-মিয়ানমার পতাকা

মিয়ানমারের কারাগারে থাকা ৯ জন বাংলাদেশি জেলে আগামীকাল সোমবার  (১২ জুন) ঢাকায় ফেরত আসছেন। দেশটির কারাগারে বিভিন্ন সময়ে আটক হওয়া ৩৩ বাংলাদেশিকে গত ২৫ মে মিয়ানমার সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে মুক্তি দেয়। এরপর নানা আনুষ্ঠানিকতা শেষে তাদের মধ্যে প্রথম ৫ জন গত ৭ জুন ঢাকায় ফিরে আসেন।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘যে ৯ জুন আগামীকাল আসবেন তারা সবাই জেলে এবং গত জানুয়ারিতে ঝড়ের কবলে পড়ে তারা সমুদ্রসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েছিল।’

মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ মিশন বারবার তাগিদ দেওয়ায় তাদের মুক্তির ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, বাকি ১৯ জন সড়কপথে টেকনাফ হয়ে আগামী ১৫ জুন টেকনাফ দিয়ে প্রবেশ করবে এবং এজন্য বাংলাদেশ বর্ডার গার্ড এবং মিয়ানমার বর্ডার পুলিশ প্রযোজনীয় ব্যবস্থা নিচ্ছে।

এর আগে, গত ডিসেম্বরে বাংলাদেশে আটক ৯২ জন মিয়ানমার জেলেকে বাংলাদেশ ক্ষমা প্রদর্শন করলে তারা তাদের দেশে ফেরত চলে যায়।

/এসএসজেড/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম