শিশুশ্রম প্রতিরোধে বেসরকারি সংগঠনকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ জুন ২০১৭, ২০:৩৬আপডেট : ১১ জুন ২০১৭, ২০:৫০

রাষ্ট্রপতি আবদুল হামিদ (ফাইল ছবি)

শিশুশ্রম প্রতিরোধে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠন ও সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, ‘কোনও শিশু যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় এবং কোনোভাবেই শ্রমে যুক্ত হয়ে না পড়ে সেজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, সিভিল সোসাইটি ও গণমাধ্যম, মালিক ও শ্রমিক সংগঠনের সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।’

আগামীকাল বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ  রবিবার (১১ জুন) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দ্বন্দ্ব এবং বিপর্যয়ের মধ্যে, শিশু মজুরি থেকে শিশুদের রক্ষা করুন’।

আবদুল হামিদ বলেন, ‘সরকার শিশুদের উন্নয়ন ও কল্যাণে সবার জন্য শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে। সকল শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠ্যবই, শিক্ষা উপকরণ বিতরণসহ উপবৃত্তি দেওয়া হচ্ছে। এছাড়াও দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি চালু রয়েছে।’

তিনি আরও বলেন, ‘রফতানি বাণিজ্যে শিশুশ্রম একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তাই দেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে হলে উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত প্রতিটি স্তরে কঠোরভাবে শিশুশ্রম মুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বায়নের বর্তমান যুগে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শ্রমের গুরুত্ব অপরিসীম। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শিশুশ্রম নিরসনকে সরকার অন্যতম সূচক হিসেবে নির্ধারণ করেছে। তাই সংঘাত ও দুর্যোগসহ সব ক্ষেত্রে শিশুদের নিরাপদ রাখতে বদ্ধপরিকর সরকার।’

তিনি বলেন, ‘সরকার জাতিসংঘ শিশু অধিকার সনদ ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ক আইএলও  কনভেনশন সমর্থন করেছে। শিশুশ্রম নিরসনের লক্ষ্যে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০ প্রণয়ন করা হয়েছে।’

তিনি বলেন, ‘আইএলও-এর সহায়তায় জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ শিশুশ্রম নিরসনে বিভাগীয়, জেলা এবং উপজেলা কমিটিগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ৩৮ ধরণের কাজ চিহ্নিত করে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের প্রত্যাহার করে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রদান করা হচ্ছে।’

বাণীতে রাষ্ট্রপতি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালিত হবে জেনে আনন্দ প্রকাশ করেন এবং দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সাফল্য কামনা করেন। সূত্র- বাসস।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম