আলেম-ওলামাদের প্রতি সন্ত্রাসবিরোধী প্রচারণার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ জুন ২০১৭, ২২:০২আপডেট : ১১ জুন ২০১৭, ২২:০২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো) সরকারের সন্ত্রাসবিরোধী প্রচারণায় অংশ নিতে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১১ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে মাওলানা আশরাফ আলীর নেতৃত্বে কওমি মাদ্রাসার কয়েকজন শীর্ষস্থানীয় আলেম সাক্ষাৎ করতে আসেন। তখনই তিনি তাদের প্রতি এ আহ্বান জানান।
দেশের কওমি মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে আলেম-ওলামাদের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সবার জন্য শিক্ষা নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জন করতে হলে সমাজের কোনও অংশকে পেছনে ফেলে রাখার সুযোগ নেই। বিপুলসংখ্যক শিক্ষার্থী কওমি মাদ্রাসায় পড়াশোনা করে, তাদের শিক্ষার মূলধারায় নিয়ে আসতে হবে।’
কওমি মাদ্রাসার চূড়ান্ত ডিগ্রিকে স্নাতকোত্তর ডিগ্রির সমমানের স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন আলেমরা। তারা বলেন, ‘এটি একটি যুগান্তকারী ও ঐতিহাসিক ঘটনা। ইতিহাসের পাতায় একথা সোনার হরফে লেখা থাকবে।’
প্রধানমন্ত্রীর সামনে দেশে ইসলামের বিকাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন আলেমরা। রাজধানীর কাকরাইলে তাবলিগ জামায়াতের ‘মারকাজ’ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর জমি দেওয়ার কথা উল্লেখ করেন তারা। বঙ্গবন্ধু বিশ্ব ইজতেমার জন্য তুরাগ নদীর তীরে জমি বরাদ্দ দেন বলেও জানান আলেমরা। বিশ্ব ইজতেমার জন্য ১৬০ একর জমি প্রদানসহ ইসলামের বিকাশে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় শেখ হাসিনারও প্রশংসা করেন তারা।

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে এসব তথ্য জানান।

সূত্র: বাসস

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম