২৩ সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি, ২৭ জনের পদোন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৭, ১৬:৫০আপডেট : ১২ জুন ২০১৭, ১৭:০৩

আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে ২৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই পদে পদোন্নতি পেয়েছেন ২৭ জন। রাষ্ট্রপতির এক আদেশে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বাংলা ট্রিবিউনকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগের আদেশ বাতিল করে তাদের বর্তমান পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
অব্যাহতি পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন— সাধন কুমার বণিক, দেলোয়ারা বেগম বেলা, ইয়াদিয়া জামান, মোছা. আনোয়ারা খানম, বিলকিছ ফাতেমা, মতিউর রহমান হাওলাদার, মো. আব্দুল বারী, মো. নুরুল হক, মো. মনোয়ার হোসেন, আব্দুর রহমান হাওলাদার, বাহাউদ্দিন আহাম্মেদ, তৌহিদা খাতুন (রিনা), আবু সালেহ মোহাম্মদ ফজলে রাব্বী খান, মো. জাবের, মো. মোজাম্মেল হক রানা, খন্দকার মোদাররেস এলাহী (তিরু), মিয়া সিরাজুল ইসলাম, এস এম আসাদুল্লাহ তারেক, মো. শহীদুল ইসলাম খান, এ বি এম মাহবুব, মো. মামুনুর রশিদ, মো. সোয়েব খান ও নওয়াজিশ আরা বেগম।
অন্যদিকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের ২৭ আইনজীবীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো।
নিয়োগপ্রাপ্ত ২৭ জন হলেন— সৈয়দা সাবিনা আহম্মেদ (মলি), আফিফা বেগম, আনিচ-উল মাওয়া আরজু, সাইরা ফাইরজ, হেলেনা বেগম (চায়না), মো. আসাদুজ্জামান, লাকী বেগম, মো. শোফিকুজ্জামান, মিজানুর রহমান খান, মোহাম্মদ আকতার হোসেন, সৈয়দ বশির হোসেন চৌধুরী, নুসরাত জাহান, মো. আবুল কালাম খান (দাউদ), সন্ধ্যা ঘোষ, মো. নাসিম ইসলাম, মোহাম্মদ মজিবুর রহমান, মো. আশরাফ উদ্দিন খান, মেহেদী হাসান, নিরমল কুমার দাস, জাহির আহম্মেদ, সাথী শাহাজাহান, জাকির হোসেন, আইরিন জাহান, প্রহলাদ দেবনাথ, আবুল হোসেন মো. জিয়াউদ্দিন, আশিক রুবাইয়াত এবং নাজিমুল ইসলাম (রাজু)।

আরও পড়ুন-

ব্যাংক আমানতে কর নিয়ে অর্থমন্ত্রীকে জেদ না ধরার আহ্বান সরকারদলীয় এমপির

/এমটি/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম