সারাদেশে ভারী বর্ষণের পূর্বাভাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৭, ২২:১১আপডেট : ১২ জুন ২০১৭, ২২:১১

সোমবার বৃষ্টিতে ঢাকার ফার্মগেট এলাকার চিত্র, ছবি:নাসিরুল ইসলাম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অগ্রসর হয়ে কুমিল্লা ও এর আশপাশের এলাকায় স্থল নিম্নচাপরূপে অবস্থান করছে। এ কারণে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে— ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে একই এলাকায় ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছিল। এটি ক্রমশ আরও উত্তর-পূর্বদিকে অগ্রসর হয়ে কুমিল্লা ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপরূপে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর বিস্তার লাভ করেছে।

সোমবার বৃষ্টিতে ঢাকায় জমে যাওয়া পানি, ছবি: নাসিরুল ইসলাম আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে— ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় ১ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে প্রায় ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস।

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম