উন্নত শিক্ষা নিশ্চিতে ৮ হাজার ৯১৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে: নাহিদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ জুন ২০১৭, ২৩:২৫আপডেট : ১২ জুন ২০১৭, ২৩:২৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘দুর্বল শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিতে অতিরিক্ত ৮ হাজার ৯১৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।’ সোমবার (১২ জুন) সংসদে সরকারি দলের মো. নজরুল ইসলাম বাবুর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের উন্নত শিক্ষা অর্জনের কৌশল হিসেবে মাধ্যমিক ও উচ্চ বিভাগ শিক্ষা মন্ত্রণালয়াধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বাস্তবায়নাধীন ‘সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (সেকায়প)’ এর আওতায় সারা দেশে গণিত, ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে এ পর্যন্ত প্রায় ২৯ লাখ ৭০ হাজার ২৫২টি অতিরিক্ত ক্লাস নেওয়া হয়েছে। বর্তমানে প্রকল্পটির আওতায় ৪ হাজার ৮০০ জন অতিরিক্ত শিক্ষক কর্মরত রয়েছেন।’
নাহিদ আরও বলেন, ‘এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মানবৃদ্ধির লক্ষে বহুবিধ কার্যক্রমের অংশ হিসেবে ২০১১ সালের ১৪ জুন থেকে ২০১৫ সালের জুলাই পর্যন্ত দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের ইংরেজি, গণিত, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম সপ্তাহে তিন দিন সকাল ৯টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হয়েছে।’
সূত্র: বাসস
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম