পানির নিচে মিরপুর (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৭, ০০:০৬আপডেট : ১৩ জুন ২০১৭, ১৮:০৯

সোমবারের বৃষ্টিতে রাজধানীর মিরপুরে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছে মানুষ। ৪০ টাকার রিকশা ভাড়া আদায় হয়েছে ৫০০ টাকা। মিরপুর ১০, ১৩ ও ১৪ নম্বর এলাকার রাস্তাগুলো এখন পানির নিচে।

বাংলা ট্রিবিউনের স্টাফ ফটো জার্নালিস্ট নাসিরুল ইসলাম সোমবার রাতে ঘটনাস্থল থেকে জানান, মিরপুর ১০ থেকে কচুক্ষেতে যাওয়ার রাস্তা, বিআরটিএ অফিসের সামনে ও পেছনে, ন্যামফ্ল্যাট, হারম্যানমেইনার স্কুল অ্যান্ড কলেজ, স্কলাস্টিকা স্কুল ও ১৩ নম্বর রোড থেকে কাফরুল থানা পর্যন্ত এলাকার রাস্তা পানিতে ডুবে রয়েছে।
ন্যামফ্ল্যাট ও বিআরটিএ অফিসের মাঝের মহল্লার রাস্তায়ও হাঁটু পরমিাণ পানি।বেড়েছে যাতায়াত ভাড়াও। শ্যাওড়াপাড়া থেকে বিআরটিএ অফিস পর্যন্ত ৩০-৪০ টাকার রিকশা ভাড়া, অথচ আদায় হচ্ছে ৫০০ টাকা। নাসিরুল ইসলাম জানান, তার স্ত্রীকে শ্যাওড়াপাড়া থেকে বিআরটিএ অফিস পর্যন্ত আসতে রিকশাওয়ালাকে ৫০০ টাকা দিতে হয়েছে। তাতেও রিকশাওয়ালা সন্তুষ্ট হননি বলে তিনি জানান।
মিরপুরের কাজীপাড়া থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত রাস্তার দুই পাশও ডুবে রয়েছে বলে জানান নাসিরুল।

এনআই/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম