প্রাথমিকের শ্রেণিকক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৭, ১৩:৫৮আপডেট : ১৩ জুন ২০১৭, ১৪:১৭

শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম এবং বেগম উম্মে রাজিয়া কাজল।

সংবিধান অনুযায়ী দেশের সব সরকারি, আধা সরকারি ও শায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিস কক্ষে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর বাধ্যবাধকতা রয়েছে। এই হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বর্তমানে বঙ্গবন্ধুর ছবি টাঙানো হয়। সংসদীয় কমিটি নতুন করে প্রাথমিক বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের সুপারিশ করলো।

এছাড়াও বৈঠকে কমিটি স্কুল চলাকালীন সময়ে কোনও শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করার আগে প্রধান শিক্ষকের কাছে তাদের মোবাইল ফোন জমা রেখে পাঠদান করা, প্রাথমিক শিক্ষা অধিদদফরের মাস্টাররোলে কর্মরত কর্মচারীদের বিশেষ ক্যাটাগরিতে মানবিক দিক বিবেচনা করে তাদেরকে চাকরিতে নিয়মিত করা, আসন্ন পিইডিপি-৪ প্রকল্পের পরিধি আরও সম্প্রসারিত করে বাংলাদেশের দরিদ্রপ্রবণ উপজেলাসমূহের প্রাথমিক বিদ্যালয় গুলোতে ‘মিড ডে মিল’ কার্যক্রমের আওতায় শুকনো পুষ্টিকর খাবারসহ বিস্কুট বিতরণ করা এবং জাতীয় পর্যায়ে ‘স্কুল ফিডিং পলিসি’ চূড়ান্ত করার লক্ষ্যে শিক্ষক, অভিবাবক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত সংগ্রহপূর্বক স্থায়ী কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা করে।

/ইএইচএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম