কমলাপুরে টিকিট ও যাত্রীর সংখ্যা উভয়ই বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৭, ১৩:৪৬আপডেট : ১৪ জুন ২০১৭, ১৫:২৪

কমলাপুরে টিকিট ও যাত্রীর সংখ্যা উভয়ই বেড়েছে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের চাহিদা মেটাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে টিকিটের সংখ্যা বাড়ানো হয়েছে। বুধবার তৃতীয় দিনের মতো বিক্রি হচ্ছে ২৩ জুনের (শুক্রবার) টিকিট। এ দিন ট্রেনের দুটি স্পেশাল সার্ভিস রয়েছে। এ জন্য রেলওয়ে কর্তৃপক্ষ টিকিটের সংখ্যা বাড়িয়েছেন। ফলে লাইনে দীর্ঘ জট দেখা গেলেও টিকিট হাতে পেলে খুশি হচ্ছেন যাত্রীরা।

অন্যান্য বছরের তুলনায় কমলাপুর স্টেশনের ব্যবস্থাপনার কিছুটা উন্নতি হওয়ায় যাত্রী ভোগান্তি কমেছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ট্রেনের টিকিট নিশ্চিত করতে গভীর রাত থেকে স্টেশনের লাইনে যাত্রীদের ভিড় দেখা গেছে।

রাজশাহীগামী যাত্রী ইশরাত জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউনিভার্সিটি বন্ধ হয়েছে। বাড়িতে সবার সঙ্গে ঈদ করবো। তাই সকালে এসেই লাইনে দাঁড়িয়েছি। যে পরিমাণ উপস্থিতি দেখছি মনে হচ্ছে টিকিট পাবো না। কিন্তু অনেক্ষণ দাঁড়িয়ে টিকিট পাওয়ার পর কাউন্টার বলছে এখনও ৬০ শতাংশ টিকিট রয়েছে। তখন বুঝে নিলাম সবাই টিকিট পাবে।’

কমলাপুরে টিকিট পত্যাশীদের ভিড় বুধবার সকালে কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা যায়, প্রতিদিনের মতো ২৩টি কাউন্টার থেকে ২৩ জুন শুক্রবারের টিকিট বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার অফিস শেষ করে ঈদের ছুটির শুরুর দিন হওয়ায় এদিন যাত্রীদের টিকিটের চাহিদা বেশি। লাইন অনেক দীর্ঘ। কাউন্টারের থেকে শুরু করে সিঁড়ি পেরিয়ে বাহিরের চলে গেছে দীর্ঘ লাইন। তবে এসি টিকিট না পাওয়ায় যাত্রীরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

অন্যদিকে, রোজ রেখে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর ক্লান্তি দেখা গেছে অনেক যাত্রীর মধ্যে। লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনেকেই পত্রিকার পাতা কিংবা অন্য কিছুর ওপর বসে পড়েছেন।

যাত্রী আসমা খাতুন পারবতীপুরের টিকিট প্রত্যাশী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ৬টার দিকে এসে লাইনে দাঁড়িয়েছেন। ততক্ষণে তার সামনে কয়েক শত মানুষের উপস্থিতি রয়েছে। বেলা সাড়ে ১০টার পর আমি টিকিট পেয়েছি।’

কমলাপুরে টিকিট পত্যাশীদের ভিড় (ছবি: ফোকাস বাংলা) স্টেশন সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে কমলাপুর রেল স্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের জন্য ২২ হাজার ১২২টি টিকিট বিক্রি করা হচ্ছে। মেইল-লোকাল মিলে বিক্রি হচ্ছে প্রায় ৫৫ হাজার টিকিট। তবে ২৩ জুন দুটি স্পেশাল সার্ভিস যুক্ত হওয়ায় টিকেটের সংখ্যাও বেড়েছে। এ দুটি সার্ভিসের জন্য দুই হাজার ৪৮৬টি টিকিট বাড়ানো হয়েছে। সব মিলয়ে আজ টিকিট দেওয়া হবে ২৪ হাজার ৬০৮টি।

জানতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের হাতে পর্যাপ্ত টিকিট রয়েছে। অনেকেই না বুঝে বিভিন্ন বাজে মন্তব্য করছে। দুপুরের পর আর যাত্রী তেমন একটা থাকে না। টিকিটও প্রায় শেষ হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘যে কোনও অনিয়ম ঠেকাতে আমাদের পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে। এখানে কালোবাজারীদের কোনও সুযোগ নেই। আগামীকাল  বৃহস্পতিবার দেওয়া হবে ২৪ তারিখের অগ্রিম টিকিট।’

/এসএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম