লন্ডনে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুঃখ প্রকাশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জুন ২০১৭, ০১:৫৬আপডেট : ১৫ জুন ২০১৭, ০১:৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে বহুতল আবাসিক ভবন গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইডেন সফরের পথে লন্ডনে অবস্থানকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র কাছে পাঠানো এক বার্তায় দুঃখ ভারাক্রান্তের কথা উল্লেখ করেন।
শেখ হাসিনা বলেন, ‘সুইডেনে যাওয়ার পথে লন্ডনে এসে গ্রেনফেল টাওয়ারে মর্মান্তিক আগুনের ঘটনা জেনে আমি গভীর শোকাহত। আমার কামনা, ফায়ার সার্ভিসের আপ্রাণ প্রচেষ্টায় এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস পাবে। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
আগুনের ঘটনার সংকটকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তার সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সমব্যথী।’
এবিসি নিউজ সূত্রে জানা যায়, লন্ডনের ওই বহুতল ভবনে ব্যাপক অগ্নিকাণ্ডে ৬ জন নিহত ও অনেকে আহত হয়েছেন।

সূত্র: বাসস

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম