স্টকহোমের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ জুন ২০১৭, ০৩:৪২আপডেট : ১৫ জুন ২০১৭, ০৩:৪২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) যুক্তরাজ্যের লন্ডনে ২৪ ঘণ্টার যাত্রাবিরতি শেষে বুধবার (১৪ জুন) স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্টকহোমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে দেশটিতে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে যাচ্ছেন তিনি।
স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি (এসকে-৫২৮) শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের নিয়ে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
স্টকহোমের পথে লন্ডনের উদ্দেশ্যে মঙ্গলবার (১৩ জুন) ঢাকা থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। সুইডেনে বাংলাদেশের কোনও সরকার প্রধানের এটি হবে প্রথম সফর।
শেখ হাসিনা বুধবার সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। বৈঠকে তিনি ৪৭ সদস্যের ব্যবসায়ীসহ একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
এছাড়া সুইডেনের পার্লামেন্ট পরিদর্শন ও ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলসট্রোমের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ও ভোজসভার আগে রয়্যাল ক্যাসলে সুইডেনের রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ হবে তার।

এদিন সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা এবং ১৬ জুন বাংলাদেশ-সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে এইচ অ্যান্ড এম-এর সিইও কার্ল-জোহান পারসন এবং ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকব ওয়ালেমবার্গ, ইনভেস্টরের ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেনের জন সোডারস্টর্মের সঙ্গে বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

তিন দিনের সুইডেন সফর শেষে ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র: বাসস

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম