ঈদে ফাঁকা ঢাকার কঠোর নিরাপত্তা দেবে র‌্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৭, ১৩:৫৩আপডেট : ১৫ জুন ২০১৭, ১৪:০৮

বেনজীর আহমেদ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রায় জনশূন্য হয়ে পড়বে রাজধানী ঢাকা। তাই রাজধানীর প্রায় ১৫ থেকে ২০ লাখ ফাঁকা বাড়ি, অফিস ও বিপনীবিতানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে র‌্যাব।  অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে এ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।  বৃহস্পতিবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ‘ঈদকে সামনে রেখে ইতোমধ্যে নগরীর বিপনীবিতাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাস-রেল স্টেশন, ফেরিঘাট, লঞ্চঘাটে র‌্যাবের ক্যাম্প বসানো হয়েছে। নগরীজুড়ে পেট্রোল টিম, মোটরসাইকেল পেট্রোল, সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর পেট্রোল বাড়ানো হয়েছে। তারা সর্বদা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।’

ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে র‌্যাবের ডিজি বলেন, ‘ঈদে রাজধানীর ১৫ থেকে ২০ লাখ বাড়ি খালি থাকবে। বেশিরভাগ বিপনীবিতানগুলো বন্ধ থাকবে। এই ফাঁকা ঢাকার কঠোর নিরাপত্তা দেওয়া হবে।’

জঙ্গিদের অপারেশনাল শাখা দূর্বল হয়ে পড়েছে উল্লেখ করে র‌্যাব প্রধান বলেন, ‘প্রায় প্রতিদিনই কোনও না কোনও বাহিনীর হাতে জঙ্গিরা ধরা পড়ছে। ক্রমাগত অভিযানে জঙ্গি গোষ্ঠীর অপারেশনাল শাখা দুর্বল হয়ে পড়েছে। তাদেরকে নিশ্চিন্ন করে প্রতিটি দিন নিরাপদ করতে সবাই মিলে কাজ করতে হবে।’

আইন-শৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টির কারণে রেল স্টেশনগুলোতে গত ৫-৬ বছর ধরে পকেটমার, অজ্ঞনপার্টির দৌরাত্ত্ব নেই বলেও জানান র‌্যাবের মহাপরিচালক।

/আরজে/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম