আইএলসিতে বাংলাদেশের শ্রম অধিকার বিষয়ে নেওয়া অনুচ্ছেদ প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৭, ০২:১২আপডেট : ১৬ জুন ২০১৭, ০২:৫৩

আন্তর্জাতিক শ্রম সংস্থার ১০৬ তম সম্মেলনের (আইএলসি) একটি মুহূর্ত

জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলসি) ১০৬ তম সম্মেলনে বাংলাদেশে শ্রম মান (লেবার স্টান্ডার্ড) ও শ্রম অধিকার (লেবার রাইট) সম্পর্কে আরোপিত বিশেষ অনুচ্ছেদটি বৃহস্পতিবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ওই অনুচ্ছেদে যে সব করণীয় ছিল তার অনেকগুলোতে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি করায় এবারের সম্মেলনে বাংলাদেশের নামে এধরনের অনুচ্ছেদ আর যুক্ত করা হয়নি। আন্তর্জাতিক শ্রম সংস্থার ১০৫ তম সম্মেলনে ওই অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছিল। এর ফলে ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধা পাওয়ার ক্ষেত্রে আর বড় কোনও বাধা থাকলো না।

আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলটি গত ১২ জুন আইএলও মহাপরিচালকের সঙ্গে, ১৩ জুন আইএলসি’র কর্ম অধিবেশনে এবং বিভিন্ন পার্শ্ব আলোচনায় বাংলাদেশে এসব বিষয়ে নেওয়া উদ্যোগগুলো উপস্থাপনে সক্ষম হয়েছে। ফলে এ বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা।

আর অনুচ্ছেদটি প্রত্যাহার হওয়ায় বাংলাদেশের পোশাক খাতের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধা পাওয়ার অন্যতম শর্তপূরণ হলো। ইউরোপীয় ইউনিয়ন এর আগে বলেছিল, বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার করা না হলে তারা জিএসপি সুবিধা পর্যালোচনা করে সাময়িকভাবে এ সুবিধা প্রত্যাহার করবে।

আইএলসির এ সম্মেলনে আইনমন্ত্রী মো. আনিসুল হক ৩৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলটিতে শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়িক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন।

আগামী ১৬ জুন সম্মেলন শেষে ১৭ জুন সকালে আইনমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

/এসএসজেড/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম