জেলা ও ইউনিয়ন প্রতিনিধিদের প্রশিক্ষণ দেবে লিগ্যাল এইড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৭, ০৬:৫৪আপডেট : ১৭ জুন ২০১৭, ০৭:৫৭

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রতিনিধিদের প্রশিক্ষণ দেবে জাতীয় আইনগত সহায়তা সংস্থা লিগ্যাল এইড। আগামী ২০ জুনের মধ্যে স্থানীয় পর্যায়ে ৬৮টি প্রশিক্ষণ বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে। জেলা আইনগত সহায়তা প্রদান কমিটিকে এই প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণের বিষয়বস্তু ‘সরকারী আইনি সেবার সাফল্য’ এবং ‘বিকল্প বিরোধ নিস্পত্তির কেন্দ্রস্থল জেলা লিগ্যাল এইড অফিস’।

অন্যদিকে, জেলা লিগ্যাল এ ‘সরকারী আইনগত সহায়তার অনুকরণীয় দৃষ্টান্তের ম্যানুয়াল’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা আগামী ৮ জুলাই থেকে অনুষ্ঠিত হবে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) কাজী ইয়াছিন হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যা  সংস্থার ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ইউএন এউড’র  অর্থায়নে পরিচালিত জাস্টিস ফর অল প্রোগ্রাম প্রকল্পের সহায়তায় আগামী ৮ জুলাই ‘সরকারী আইনগত সহায়তার অনুকরণীয় দৃষ্টান্তের ম্যানুয়াল’ শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ঢাকার হোটেল বেঙ্গল ব্লু-বেরিতে। এ প্রশিক্ষণে অংশ নিতে দেশের ১৯টি জেলার লিগ্যাল অফিসারদের মনোনীত করা হয়েছে। কার্যকর ও সেবাবান্ধব লিগ্যাল এইড অফিস গড়ে তুলতে কর্মকর্তাদের জন্য এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও ‘সরকারী আইনি সেবার মানোন্নয়নে সহায়তা প্রদান’ প্রকল্পের আওতায় সম্পৃক্ত জনবলকে বিদ্যমান মামলা জট নিরসনে বিকল্প বিরোধ সহায়তা বিষয়ে দক্ষ করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় আইনগত প্রদান সংস্থার পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। যা সংস্থাটির ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, দেশের স্থানীয় পর্যায়ে ৬৮টি প্রশিক্ষণ বাস্তবায়ন করতে হবে। জেলা আইনগত সহায়তা প্রদান কমিটিকে আগামী ২০ জুনের মধ্যে এ প্রশিক্ষণ সম্পন্ন করতে বলা হয়েছে। অনুষ্ঠিতব্য ওই প্রশিক্ষণের বিষয়বস্তু হবে ‘সরকারি আইনি সেবার সাফল্য’ এবং ‘বিকল্প বিরোধ নিস্পত্তির কেন্দ্রস্থল জেলা লিগ্যাল এইড অফিস’। জেলা লিগ্যাল এইড অফিসারসহ দুই জন ওই প্রশিক্ষণে প্রশিক্ষক থাকবেন।

প্রতিটি অফিসে মোট ৪০ জনকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। যাদের মধ্যে থাকবেন-জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য, জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি, প্যানেল আইনজীবী, বিচারপ্রার্থী, উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি ও ইউনিয়ন চেয়ারম্যানের প্রতিনিধি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আর্থিকভাবে অস্বচ্ছল, সহায় সম্ভলহীন, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ প্রণয়ন করে। আইনটি অনুযায়ী ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ গঠন করা হয়। রাজধানীর ১৪৫, নেউ বেইলী রোডে এ সংস্থার প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে।

/এমটি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম