চিকনগুনিয়া প্রতিরোধে মাঠে মেডিক্যাল শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৭, ১৩:২৪আপডেট : ১৭ জুন ২০১৭, ১৫:২৩

সচেতনামূলক অভিযানে অংশ নেওয়া মেডিক্যাল শিক্ষার্থীরা
রাজধানী ঢাকায় চিকনগুনিয়া জ্বরের  প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি-বেসরকারি মেডিক্যালের শিক্ষার্থীরা আজ শনিবার সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে দুপুর ২টা পর্যন্ত।

কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা মেডিক্যাল কলেজ, সেন্ট্রাল কলেজ এবং বেসরকারি বিভিন্ন মেডিক্যাল ও ডেন্টাল কলেজসহ মেডিক্যালের প্রায় ১০ হাজার শিক্ষার্থী এ কাজ করছেন। ঢাকার অন্তত ১০০টি পয়েন্টে তারা সচেতনতামূলক কাজ করছেন।

অভিযানে অংশ নেওয়া মেডিক্যাল শিক্ষার্থীরা

মেডিক্যাল শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন এলাকা ভাগ করে এই কার্যক্রম চালাচ্ছেন। পুরো নগরীতে আজ শনিবার (১৭ জুন) মেডিক্যাল শিক্ষার্থীরা চিকনগুনিয়া জ্বরের বাহক এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে এবং এ রোগ নিয়ে  জনসচেতনতা তৈরি করতে মাঠে থাকবেন।

চিকনগুনিয়া প্রতিরোধে মাঠে মেডিক্যাল শিক্ষার্থীরা
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ শাখা) অধ্যাপক ডাক্তার সানিয়া তাহমিনা বাংলা ট্রিবিউন কে বলেন, ‘আমরা চেয়েছিলাম ৯২টি স্পটে এই সচেতনতনতামূলক কার্যক্রমটি চালাবো। কিন্তু সেটি এখন আরও অনেক বেশি হবে।’ 

চিকনগুনিয়া প্রতিরোধে মাঠে মেডিক্যাল শিক্ষার্থীরা
তিনি আরও জানান, সাধারণ মানুষকে সতর্ক করতেই আজকের এই কার্যক্রম। কেবল ঘরের বাইরে নয়, ঘরের ভেতরে অর্ধস্বচ্ছ পানি, ফুলের টব, ফেলে রাখা কৌটা বা বোতল, পানির ট্যাংক, ছাদে জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ার, আবর্জনার স্তূপ বা ডাবের খোসার ভেতরেও জন্ম নেয় এডিস মশা। সিটি করপোরেশনের কর্মীরা ঘরের ভেতরে ঢুকতে পারে না। তাই ঘরে ঘরে সচেতনতা ছড়িয়ে দিতে সাদা অ্যাপ্রোন পরে মেডিক্যাল শিক্ষার্থীরা কাজ করবে।

চিকনগুনিয়া প্রতিরোধে মাঠে মেডিক্যাল শিক্ষার্থীরা
স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এই সচেতনতামূলক কার্যক্রমে মেডিক্যাল শিক্ষার্থীদের সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বর লেকের আশেপাশে এডিস মশা নিধনে অংশগ্রহণ করেন।

ছবি: সাজ্জাদ হোসেন।

/জেএ/এসএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম