চিকুনগুনিয়ায় আক্রান্ত নৌমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৭, ১৭:৪৯আপডেট : ১৯ জুন ২০১৭, ১৮:০০

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৯ জুন) সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার সকালে ঢাকার বাসভবনে অসুস্থ হয়ে পড়েন নৌমন্ত্রী। এ সময় চিকিৎসকরা একে চিকুনগুনিয়া হিসেবে শনাক্ত করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, আমাদের মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম জানিয়েছেন,  মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও ভাগিনা সৈয়দ মমসাদউজ্জামান মিমুন তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন। মিমুন বলেন, রবিবার সকাল থেকে প্রচণ্ড জ্বর ও ব্যাথায় মন্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তাই সংসদে নির্ধারিত বাজেট বক্তৃতায় তিনি অংশগ্রহণ করতে পারেননি। তিনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবিএম আবদুল্লাহর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা ও উপসর্গ দেখে একে চিকুনগুনিয়া হিসেবে শনাক্ত করেছেন। তবে জ্বরের তিন থেকে চারদিন পার হওয়ার আগে রক্ত পরীক্ষা করেও সম্পূর্ণভাবে নির্ণয় করা সম্ভব হয় না বলে চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়া বিগত তিন বছরে নৌমন্ত্রী দুইবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। এই জ্বরে সেই প্রভাবও থাকতে পারে বলে চিকিৎসকদের ধারণা।

/এসআই/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম