‘কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন- ২০১৭’-এর খসড়া অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৭, ১৯:৫৩আপডেট : ১৯ জুন ২০১৭, ২০:০৩



সোমবার মন্ত্রিসভার বৈঠক (ছবি: সংগৃহীত) লাইসেন্স ছাড়া কৃষি কাজের জন্য নলকূপ স্থাপনে শাস্তির পরিমাণ বাড়ানো হয়েছে। নলকূপ স্থাপনে লাইসেন্স নেওয়ার বিধান আগের অর্ডিনেন্সে ছিল। প্রস্তাবিত আইনে লাইসেন্স ছাড়া নলকূপ স্থাপনে দণ্ডের পরিমাণ বাড়ানো হয়েছে। নতুন আইনে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড বিধান রাখা হয়েছে। এর আগে আগে জরিমানা ছিল সর্বোচ্চ দুই হাজার টাকা, এছাড়া জরিমানা অনাদায়ে কারাদণ্ডের বিষয়টিও ছিল না। সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, খসড়া আইনেও আগের মতোই ‘উপজেলা সেচ কমিটি’র গঠনের বিধান রাখা হয়েছে, যা উপজেলা পরিষদের নির্দেশনায় পরিচালিত হবে।
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সামরিক শাসনামলে প্রণীত ‘দ্য গ্রাউন্ড ওয়াটার ম্যানেজমেন্ট অর্ডিন্যান্স, ১৯৮৫’-কে বাংলায় অনুবাদ করে আইনে রূপান্তর করা হচ্ছে।
উপজেলা পরিষদ নলকূপের লাইসেন্স স্থগিত ও বাতিল করতে পারবে। বিদ্যমান নলকূপগুলোকে সময় দিয়ে লাইসেন্স নেওয়ার সুযোগ দেওয়া হবে। যদি কোনও লাইসেন্স এক বছরের মধ্যে তিনবার স্থগিত হয়, তবে উপজেলা পরিষদ শুনানি দিয়ে তা বাতিল করে দিতে পারবে বলে নতুন আইনে বলা হয়েছে। সেচ কমিটির গঠন ও তার কাজের পরিধি নির্ধারণে একটি বিধি তৈরি করা হবে বলেও জানান তিনি। লাইসেন্স দেওয়ার আগে কমিটি সরেজমিনে পরিদর্শন করবে। কোনও জায়গায় নলকূল স্থাপনের প্রয়োজন আছে কিনা, সেটা দেখবে। নিকটবর্তী নলকূপের দূরত্ব কতটুকু তাও দেখবে।
/এসআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম