লন্ডনে মুসল্লিদের ওপর হামলার নিন্দা ফরীদ উদ্দীন মাসঊদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৭, ২১:৪৫আপডেট : ১৯ জুন ২০১৭, ২১:৫২

ফরীদ উদ্দীন মাসঊদ (ছবি: সংগৃহীত) লন্ডনের ফিন্সবারি পার্ক জামে মসজিদের প্রার্থনারত মুসুল্লিদের ওপর বর্বরোচিত  হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার খতিব ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, ‘নিরীহ মুসল্লিদের সন্ত্রাসী হামলার টার্গেট বানানোর মতো নিন্দনীয় আর কিছু নেই।’ সোমবার (১৯ জুন) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

 ফরীদ উদ্দীন মাসঊদ  বলেন, ‘ইসলামের বাতিঘর পবিত্র মসজিদে শান্তির চর্চা হয়, সহিষ্ণুতা ও অসাম্প্রদায়িক মনোভাব গঠনের আসল কেন্দ্র হলো মসজিদ। এ মসজিদকে লক্ষ্য করে সন্ত্রাসবাদের ঘটনা খুবই ন্যাক্কারজনক।’

মুসল্লিদের ওপর  হামলার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মাসঊদ বলেন, ‘অপরাধী যেই হোক, তদন্ত সাপেক্ষে হামলাকারীর পরিচয় প্রকাশ করা উচিত।  ব্রিটেনের উচিত মুসলমানদের বসবাসের নিরাপত্তা নিশ্চিত করা। মসজিদগুলোতে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা উচিত।’

/সিএ/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম