প্রস্তাবিত বাজেটের অর্থবিল পাসের আগে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বক্তব্যকালে কিছু নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে অর্থমন্ত্রীর কাছে লভ্যাংশের চেক হস্তান্তর করেন বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সগীর হোসেন খান। ২০১৬ সালের লভ্যাংশ থেকে ফান্ড কর্তৃপক্ষ ৬৪ কোটি টাকার লভ্যাংশ হস্তান্তর করেছেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী আলোচনা করেছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনার বিষয় এখন প্রকাশ করবো না। তবে আবগারি শুল্কের বিষয় আমি আগে সবাইকে বলেছি। ভ্যাট আইন বিষয়ে অর্থবিল পাসের আগে প্রধানমন্ত্রী তার বক্তব্যে নির্দেশনা দেবেন। আমিও কিছু প্রস্তাব দেব। তখনই জানা যাবে ভ্যাট আইনে কী পরিবর্তন হবে।
/এসআই/এসএনএইচ/








