ঈদ জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০১৭, ২২:৩০আপডেট : ২৩ জুন ২০১৭, ২৩:৪২

বেনজির আহমেদ ঈদ জামাতে নারী-পুরুষ কাউকেই জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। শুক্রবার (২৩ জুন) জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ অনুরোধ জানান।

তিনি বলেন, ‘নগরবাসীকে ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু না আনার অনুরোধ জানাচ্ছি। প্রয়োজন না হলে, খাবার পানিও নিয়ে আসবেন না।’

এবার রাজধানীর ৪১০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও নিরাপত্তা জোরদারে তৎপর রয়েছে বলে জানান বেনজীর আহমেদ। পাশাপাশি শোলাকিয়া ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ঈদে কোন প্রকার হুমকি না থাকলেও র‌্যাব সদস্যরা সার্বিক অবস্থা সামনে রেখে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে। জঙ্গিদের প্রসঙ্গে র‌্যাব মহাপরিচালক বলেন, গত বছর ১ জুলাই থেকে চলতি বছরের ২৩ জুন পর্যন্ত র‌্যাবে হাতে ১৬০ জন জঙ্গি সদস্য আটক ও ৮ জঙ্গি নিহত হয়েছে।

মহাপরিচালক আরও বলেন, ‘এটা শুধু র‌্যাবের তথ্য। আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য বিভাগের হিসাব একত্র করলে এটির সংখ্যা অনেক বড় হবে। দেশের জঙ্গি দমনে আমরা অনেক তৎপর। আমাদের সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি রয়েছে।’

/আরজে/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম