সরকার আইনে বিশ্বাসী না: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৭, ১২:২৩আপডেট : ২৫ জুন ২০১৭, ১৩:৩২

মওদুদের সংবাদ সম্মেলন সরকার আইনে বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, ‘বাড়িটি ফিরে পেতে আমি আদালতে একটি রিট করেছি। তা শুনানির অপেক্ষায় আছে। ভাড়াটিয়া হিসেবে আমার থাকার যে অধিকার আছে তা ক্ষুণ্ন করা হয়েছে। দুটি মামলা বিচারাধীন থাকা অবস্থা রাজউক গর্হিত কাজ করেছে। এখানে আইনের কোনও বিধান নেই। এটাই প্রমাণ করে সরকার আইনে বিশ্বাসী না।’

রবিবার গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয়তলা ভবনে নিজস্ব ফ্ল্যাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমেদ বলেন, ‘এটা আইনের পরিপন্থী। নাগরিক হিসেবে সংবিধানে যে অধিকার আছে তা ক্ষুণ্ন করা হয়েছে। এ বাড়ি ভাঙতে আদালতের কোনও নির্দেশনা নেই।’

তিনি আরও বলেন, ‘আইনের বিধান আছে, যদি কোনও স্থান কারও দখলে থাকে তাকে ৩০ দিনের নোটিশ দিতে হয়। কিন্তু তারা আমাকে কোনও নোটিশ দেননি।’

বিএনপির এ নেতা বলেন, ‘গুলশানের বাড়িটি ভেঙে রাজউক আদালতকে অপমান করেছে। তারা কোন আইনের বলে আমার গুলশানের বাড়িটি ভাঙা শুরু করেছে? যদি তাদের কাছে এ বিষয়ে আদালতের কোনও কপি (নির্দেশনা) থাকে তবে সেটা তারা দেখাক। কারণ বাড়িটির বিষয়ে দুটি মামলা বিচারাধীন।’

এ সময় তিনি বাড়িটি থেকে ৪৪ প্রকার মালামাল পাওয়া না যাওয়ার অভিযোগ করে বলেন, ‘আমার ওপর সরকারের আক্রোশের  অন্যতম কারণ রাজনৈতিক প্রতিহিংসা। কারণ আমি বিরোধী দলের রাজনীতি করি।’

/এসএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম