চাঁদ দেখলেই জানাতে হবে ইসলামিক ফাউন্ডেশনকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৭, ১৪:৪১আপডেট : ২৫ জুন ২০১৭, ১৭:২৬

ঈদের চাঁদ

ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের জন্য শাওয়াল মাসের চাঁদ দেখতে আজ রবিবার সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। পাশাপাশি দেশের কোথাও চাঁদ দেখা গেলে তা সঙ্গে সঙ্গে জানানোর জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। তাদের পাঠানো এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে।

সভায় ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

আর বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ খবর জানানো যাবে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে। এছাড়াও ফ্যাক্স করা যাবে ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে।

এদিকে, শনিবার সৌদি আরবে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রবিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়েছে। সে অনুযায়ী ২৪ জুন শনিবার এবারের রমজানের শেষ দিন। সৌদি আরব ছাড়াও তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় রবিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামে সাম্যের সৌন্দর্য। 

/সিএ/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী