ঈদ শান্তি ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে তোলে: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০১৭, ১৮:২৩আপডেট : ২৬ জুন ২০১৭, ১৮:২৪

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ কুটনৈতিকসহ বিশিষ্টজনা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন, ছবি- ফোকাস বাংলা ‘শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়ে তোলে  ঈদুল ফিতর; ধনী, দরিদ্র, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুবিধাবঞ্চিত লোকসহ সব মানুষকে একটি ছাতার নিচে নিয়ে আসার সুযোগও সৃষ্টি করে দেয়।’ সোমবার (২৬ জুন) সকালে বঙ্গভবনে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা খানম সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সংবর্ধনা অনুষ্ঠানে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। 

রাষ্ট্রপতি বলেন, ‘মাসব্যাপী রমজান শেষে ঈদে ধনী দরিদ্র, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুবিধাবঞ্চিতসহ সমাজের সব শ্রেণীর মানুষের মধ্যে ভালবাসা, সম্প্রীতি ও ঐক্যের সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়।’ 











রাষ্ট্রপতি ইসলামকে শান্তি ও সমৃদ্ধির ধর্ম হিসাবে উল্লেখ করে বলেন, ‘ইসলামে হিংসা, ভেদাভেদ ও সন্ত্রাসের কোনও ঠাঁই নেই এবং ইসলাম কখনও জঙ্গিবাদকে সমর্থন জানায় না।’

রাষ্ট্রপতি ঈদুল ফিতরের শিক্ষা একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শুভেচ্ছা বিনিময় করছেন, ছবি- ফোকাস বাংলা সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারতি এস কে সিনহা, কয়েকজন মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, বিচারক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজি, ব্যবসায়ী নেতা, ধর্মীয় ব্যক্তিত্ব, সিনিয়র সাংবাদিক, শিল্পী, পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা যোগ দেন।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কূটনৈতিক কোরের ডীন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানরাও যোগ দেন। সূত্র- বাসস।

/এসএমএ/ 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম