কর্মকর্তাদের আন্তরিক হয়ে কাজ করার নির্দেশ মেয়র সাঈদ খোকনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৭, ১৪:১০আপডেট : ২৮ জুন ২০১৭, ১৫:১২
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র সাঈদ খোকনের উপস্থিতিতে বৈঠক  
তিন দিনের ঈদের ছুটি শেষে বুধবার থেকে অফিস শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এসময় তিনি করপোরেশনের কর্মকর্তাদের আন্তরিক হয়ে নগরবাসীর সেবা করার নির্দেশ দিয়েছেন। 
 
সকালে অফিসে এসে মেয়র সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন। পরে নগর ভবনে এক আলোচনায় মিলিত হন তিনি। সভায় সংস্থার বিভিন্ন দফতরের বিভাগীয় প্রধানরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঈদের সময় করপোরেশনের ব্যবস্থাপনায় পরিচালিত জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক ব্যবস্থাপনা, হাসপাতালগুলোর জরুরি সেবা, রাজধানীর সড়কে আলোর ব্যবস্থা নিশ্চিত করা ও বর্জ্য অপসারণসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। এছাড়া নগরবাসীর সেবা আরও বাড়াতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
 
সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ওয়ার্ড কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন, মো. মাসুদ, মোবারক হোসেন, হাসিবুর রহমান মানিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. শফিকুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম