জঙ্গিদের নির্মূল করতে পারিনি, তবে ওদের শক্তি ভেঙে দিয়েছি: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৭, ১৩:৪২আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৪:২১





ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) এর সদস্যদের সঙ্গে আইজিপির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়। ছবি- বাংলা ট্রিবিউন জঙ্গিদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আবার উল্লেখ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে কোনও জঙ্গিবাদ থাকবে না। অবশ্যই নির্মূল করা হবে। জঙ্গিবাদ দমনে গোটা জাতিকে এগিয়ে আসতে হবে।’

পুলিশ সদর দফতরে রবিবার (২ জুলাই) দুপুরে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
হলি আর্টিজানের পর জঙ্গিবিরোধী অভিযান সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যাপক অভিযান চালানো হয়েছে। জনগণকে সোচ্চার হতে সরকার ও আমরা আহ্বান জানিয়েছিলাম। সে আহ্বানে সাড়া দিয়েছে জনগণ। আলেম-ওলামারাও এগিয়ে এসেছেন। জঙ্গিদের বিরুদ্ধে আমাদের যথেষ্ট সফলতা পেয়েছি।’
তিনি বলেন, ‘আমরা জঙ্গিদের নিমূল করতে পারিনি, এটা সত্য। তবে শক্তি ভেঙে দিয়েছি। তাদের সব সিনিয়র জঙ্গি পরাস্ত হয়েছে। অনেকেই নিহত হয়েছে। কেউ কেউ গ্রেফতার হয়েছে। জেল-হাজতে আছে।’
আইজিপি বলেন, ‘সুধী সমাজ থেকে শুরু করে সব মহলের লোকজনকে জঙ্গিবাদের বিরুদ্ধে দূর্গ গড়ে তুলতে আহ্বান জানিয়েছি। কারণ জঙ্গিরা এ সমাজেই বাস করে। তখনই এদের নির্মূল করা সম্ভব হবে। আমরা এ পর্যন্ত সব মহলের সহযোগিতা পেয়েছি।’
উত্তরবঙ্গে এত জঙ্গি কেন- সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলা ভাইয়ের আমলে এক সঙ্গে ৬৩ জেলায় বোমা ফাটানো হয়েছিল। তখন বাংলা ভাইদের অনুসারী ছিল সারাদেশে। উত্তরবঙ্গে এবং পশ্চিমাঞ্চলে এদের দৌরাত্ম্য বেশি ছিল। তখন উত্তরবঙ্গে তাদের অবস্থান এবং পরবর্তীতে তাদের কিছু অনুসারীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নব্য জেএমবি তৈরি করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবকশ্রেণি বেশি বিপথে যাচ্ছে। এজন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে চাই। যাতে ধর্মের দোহাই ও ভুল ব্যাখ্যা দিয়ে যুবকদের বিপথে নিতে না পারে।’
নব্য জেএমবির আইয়ুব বাচ্চু এখনও ধরা পড়েনি, তাই আবারও হামলার আশঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না। এখন আর তাদের সেই শক্তি আছে। আইয়ুব বাচ্চু বলেন, আর যাই বলেন, আমরা সবগুলোকে ধরতে সক্ষম হবো। গোয়েন্দারাসহ পুলিশের সবাই আমরা কাজ করছি। তারা যত বড়ই হোক না কেন এরা দুষ্কৃতকারী, মানবতাবিরোধী ও দেশবিরোধী। তাদের অচিরেই গ্রেফতার করা হবে।’
হলি আর্টিজানে হামলা হতে পারে দুই বছর আগ থেকে জানার পরও কেন অগ্রিম ব্যবস্থা নেওয়া হলো না এক সাংবাদিকের এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘আমরা জঙ্গি তৎপরতা সম্পর্কে জানবো, আর বসে থাকবো— তা হতে পারে না। প্রশ্নই আসে না। তবে ২০১৩ সালে পুলিশ রাজনৈতিক সহিংসতা ও নাশকতা দমনে ব্যস্ত ছিল। এটাই হচ্ছে বাস্তবতা।’
বিএনপি-জামায়াত নেতারা জঙ্গিবাদের অর্থায়নে জড়িত এমন কোনও তথ্য আছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘সুনিদিষ্ট তথ্য পেলে আমরা জাতিকে জানাবো।’
/জেইউ/এনআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম