১/১১-র পর গণমাধ্যমের স্বাধীনতা চলে গেছে: মাহমুদুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৭, ১৪:৪১আপডেট : ০২ জুলাই ২০১৭, ১৪:৪৭

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আমাদের দেশ এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও অন্যরা
১/১১-এর ঘটনার পর থেকেই বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা চলে গেছে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভারতে গোরক্ষা আন্দোলনের নামে মুসলিম হত্যার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমার এই কথাগুলো বেশিরভাগই আপনারা প্রকাশ করবেন না, করলেও সীমিত পরিসরে-কারণ বাংলাদেশে ১/১১ এর ঘটনার পর থেকে গণমাধ্যমের স্বাধীনতা চলে গেছে।

সংবাদ সম্মেলন দুই ঘণ্টা পিছিয়ে দেওয়া প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘গতকাল (শনিবার) রাত থেকে আমার বাসার সামনে পুলিশ অবস্থান করছে। সকালে নির্দিষ্ট সময়ে আমি বের হতে চেয়ে ব্যর্থ হয়েছি।’
মাহমুদুর রহমান দাবি করেন, তাকে সংবাদ সম্মেলনে যেতে দিতে ‘উপর মহলের’ নিষেধাজ্ঞা আছে বলে গোয়েন্দা পুলিশ তাকে প্রথমে বাধা দেয়। অবশ্য পরে তাকে বাসা থেকে বের হতে দেয় পুলিশ।

শর্তসাপেক্ষে তাকে সংবাদ সম্মেলনে আসতে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাহমুদুর রহমান কন্ডিশনে যায় না, তাহলে ৫ বছর জেল খাটতো না। কেন আটকে রাখা হয়েছে সে প্রশ্ন গোয়েন্দা পুলিশকেই জিজ্ঞেস করতে বলেন তিনি।

গোরক্ষা আন্দোলনের নামে ভারতে মুসলিম হত্যা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘একজন ‍মুসলিম হিসেবে, একজন মানবাধিকারকর্মী হিসেবে আমি এর প্রতিবাদ করছি।’ বাংলাদেশে কোন মহল থেকেই প্রতিবাদ ওঠেনি এমনকি যারা ধর্মের নামে রাজনীতি করে তারাও নিশ্চুপ থাকায় তাদের সমালোচনা করেন মাহমুদুর রহমান।

তিনি বলেন, মসজিদে বয়ানে ফিলিস্তিন ও আফগানিস্তানের মুসলমানদের ওপর চলা নির্যাতনের কথা বলা হয় কিন্তু কাশ্মিরের মুসলমানদের কথা বলা হয় না। সেটি দিল্লির মদত ছাড়া ক্ষমতায় যেতে পারবে না বলে উল্লেখ করে তিনি সুশীল সমাজেরও এ বিষয়ে সরব না হওয়ার সমালোচনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেখক ও বুদ্ধিজীবী ফরহাদ মাজহার। তিনি বলেন, যে কোনও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্মীয় স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের এ ঘটনা মানবাধিকার বিরোধী।

/ইউআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক