পূর্ণাঙ্গ রায় পেলে করণীয় নির্ধারণ করবো: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৭, ১৩:৪৪আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৩:৪৪

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো) বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে দেওয়া হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে দেওয়া হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘বিচারপতিদের অপসারণে সামরিক সরকারের করা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে গণতান্ত্রিক ব্যবস্থাপনার সঙ্গে আদালত কেন সাংঘর্ষিক মনে করছেন না তা আমার বোধগম্য নয়। বিচারপতি অপসারণের বিষয়ে সংসদের হাতে যে ক্ষমতা ছিল সেটি ১৯৭২ সালের মূল সংবিধানের অন্তর্ভুক্ত। আজ আপিল বিভাগ একটি সংক্ষিপ্ত আদেশ দিয়ে আমাদের আপিল খারিজ করে দিয়েছেন। এখনও আমরা পূর্ণাঙ্গ রায় পায়নি। রায় পেলে আমাদের করণীয় নির্ধারণ করবো।’

পৃথিবীর অন্যান্য দেশে বিচারপতি অপসারণের পদ্ধতি কী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব গণতান্ত্রিক দেশেই বিচারপতি অপসারণের ক্ষমতা যার কাছে আছে আমরা সেটিই প্রবর্তণ করেছিলাম। আমাদের এখানে সেটিই হবে।’

আপনারা যেটি করতে চাচ্ছেন এবং সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন তা সাংঘর্ষিক হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাংঘর্ষিক হবে না। তবে ভিন্ন কিছু একটা হবে। পূর্ণাঙ্গ রায় পেলেই করণীয় চূড়ান্ত হবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে কিনা-প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। রায় পাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক