দ্বিপাক্ষিক আলোচনায় রোহিঙ্গা ইস্যু সমাধানে প্রধানমন্ত্রীর আশাবাদ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জুলাই ২০১৭, ২২:১০আপডেট : ০৪ জুলাই ২০১৭, ২২:২৩

উ থাউং তুনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ (ছবি- ফোকাস বাংলা)

বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে সেদেশের কর্তৃপক্ষের প্রতি ফের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে উভয় দেশ সমস্যা সমাধান করতে পারবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। সফররত মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উ থাউং তুন মঙ্গলবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান। এসময় প্রধানমন্ত্রী বলেন,‘আমরা দ্বিপক্ষীয়ভাবে সমস্যা সমাধান করব।’ পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুটি প্রতিবেশী দেশের মধ্যে সমস্যা হতে পারে, এটি স্বাভাবিক। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে সক্ষম।’ এ প্রসঙ্গে তিনি পার্বত্য চট্টগ্রাম সমস্যার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘প্রায় ৩০ হাজার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছে। তবে প্রকৃত সংখ্যা প্রায় চার লাখ। বর্ষা মৌসুমে তারা খুবই দুর্ভোগের মধ্যে পড়বে।’ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক, বিশেষ করে ইয়াবা পাচার সম্পর্কে সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা মাদক চোরাচালান প্রতিরোধে সব ধরনের সহযোগিতার প্রদানের আশ্বাস দেন।’

প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ কখনও কোন সশস্ত্র গ্রুপ ও বিদ্রোহীদের প্রতিবেশী দেশের বিরুদ্ধে এদেশের মাটি ব্যবহার করতে দেবে না।’ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘পল্লী এলাকার উন্নয়নই হচ্ছে মূল লক্ষ্য।’ তিনি দেশের বিভিন্ন এলাকায় সাইক্লোন সেন্টার নির্মাণসহ বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি তুলে ধরেন। মিয়ানমারের নিরাপত্তা উপদেষ্টা তার দেশে এ ধরনের সাইক্লোন সেন্টার নির্মাণে আগ্রহ প্রকাশ করেন।

থাউং তুন বলেন, ‘তার দেশের লক্ষ্য হচ্ছে উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠা। ইয়াঙ্গুন উভয় দেশে শান্তি চায়। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।’ দুদেশের সামরিক বাহিনীর মধ্যকার যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে উভয় দেশ তথ্য বিনিময় করছে।’ মিয়ানমার থেকে বাংলাদেশে গ্যাস বিক্রির বিষয়ে দেশটির উপদেষ্টা বলেন, ‘উভয় দেশ এ ব্যাপারে আলোচনা করতে পারে।’

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন। বাসস।

/এএম/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক