হলি আর্টিজান হামলার এক বছর নিয়ে বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৭, ১৬:২৭আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৬:৩৯

বাংলা ট্রিবিউন বৈঠকিতে সঞ্চালক মুন্নী সাহা ও অতিথিরা গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার এক বছর নিয়ে বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু হলো। এর বিষয়বস্তু ‘হলি আর্টিজানের হামলা, আমাদের যে শিক্ষা দিলো’। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে এ আয়োজন শুরু হয়।

শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৃহস্পতিবার বিকাল ৪টায় বৈঠকি সরাসরি সম্প্রচার শুরু করেছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন। সঞ্চালনা করছেন মুন্নী সাহা।

বৈঠকিতে অংশ নিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ, হলি আর্টিজানে হামলায় নিহত এসি রবিউলের ভাই সাংবাদিক শামসুজ্জামান শামস, হলি আর্টিজানে আটকে পড়া ওই রেস্তোরাঁয় স্টাফ শিশির সরকার, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ ও অপরাধবিষয়ক সাংবাদিক নুরুজ্জামান লাবু।

প্রসঙ্গত, ২০১৬ সালের জুলাইয়ে গুলশান হামলার পর পাল্টে যায় বাংলাদেশের দৃশ্যপট। এর সূত্র ধরে জঙ্গিবাদের উত্থান-বিস্তার- প্রতিরোধ ও করণীয় নিয়ে আলোচনা চলছে বাংলা ট্রিবিউনের নিয়মিত এই আয়োজনে। 

ফেসবুকে বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি দেখতে ক্লিক করুন নিচের লিংকে: 

https://www.facebook.com/BanglaTribuneOnline/videos/828888530613215/

ছবি: সাজ্জাদ হোসেন

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম