‘বাংলাদেশ এখন নিরাপদ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৭, ১৭:৫৩আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৭:৫৬

হলি আর্টিজান হামলা পরবর্তী সময়ে নিয়মিত জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার ফলে বাংলাদেশ সফলভাবে এত বড় পরিস্থিতি থেকে উত্তরণ করতে পেরেছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে বাংলা ট্রিবিউন বৈঠকিতে তিনি বলেন, ‘ওই ঘটনার কারণে বিদেশিদের মধ্যে যে ভীতি তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই দূর হয়েছে। হলি আর্টিজানে হামলার কারণে বাংলাদেশে যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল, তা থেকে উত্তরণ ঘটেছে। বাংলাদেশ এখন নিরাপদ।’

মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ আব্দুর রশীদ বলেন, ‘বর্তমান বিশ্বে নিরাপত্তা ঝুঁকিহীন বলে কোনোকিছু নেই। নিরাপত্তা ঝুঁকি সব দেশেই আছে। হলি আর্টিজানের হামলায় আমরা ২০ জনকে হারিয়েছি। কিন্তু ফ্রান্স কিংবা বেলজিয়ামে জঙ্গিরা আরও ভয়াবহ হত্যাকাণ্ড ঘটাতে সক্ষম হয়েছে। বিশ্ব এখন যতটা ঝুঁকিপূর্ণ, সেই তুলনায় বাংলাদেশ বেশি ঝুঁকিপূর্ণ নয়। এই মুহূর্তে বাংলাদেশকে নিরাপদ বলাই যায়।’

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ২০ জনের মধ্যে জাপানি আর ইতালীয় নাগরিকই ছিলেন বেশি। এ প্রসঙ্গ টেনে আব্দুর রশীদ বলেন, ‘এগুলোর একটি দেশ আমাদের বাণিজ্য সহযোগী, আরেকটি দেশ উন্নয়ন সহযোগী। সরকারকে বিপাকে ফেলাই যে জঙ্গিদের লক্ষ্য ছিল এতেই তা পরিষ্কার।’

এই নিরাপত্তা বিশ্লেষক মনে করেন, হলি আর্টিজানে হামলায় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি বলেন, ‘হামলার পরে স্বজনদের অনুভূতি আমরা শুনেছি। সেখানে জঙ্গিরা পৈশাচিক তাণ্ডব চালিয়েছে। হামলার পর বাংলাদেশে নিরাপত্তার প্রচণ্ড চাপ তৈরি হয়। পড়েছিল মানসিক প্রভাবও। সবাই একটা ট্রমার মধ্যে ছিল। সেই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি জঙ্গিবিরোধী অভিযানের ফলে।

মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ বলেন, ‘আমরা সোশ্যাল মিডিয়াকে কীভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবহার করবো সেটা দেখা দরকার। হলি আর্টিজান নিয়ে অনুমাননির্ভর কোনও অবস্থানে যাওয়ার সুযোগ নেই। ’

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার এক বছর নিয়ে বাংলা ট্রিবিউন বৈঠকি হচ্ছে। এর বিষয়বস্তু ‘হলি আর্টিজানের হামলা আমাদের যে শিক্ষা দিলো’। শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে বৃহস্পতিবার বিকাল ৪টায় বৈঠকি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন। সঞ্চালনা করছেন মুন্নী সাহা।

বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, হলি আর্টিজানে হামলায় নিহত এসি রবিউলের ভাই সাংবাদিক শামসুজ্জামান শামস, হলি আর্টিজানে আটকে পড়া ওই রেস্তোরাঁয় স্টাফ শিশির সরকার, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ ও অপরাধবিষয়ক সাংবাদিক নুরুজ্জামান লাবু।

ফেসবুকে বাংলা ট্রিবিউন বৈঠকি সরাসরি দেখতে ক্লিক করুন নিচের লিংকে:
https://www.facebook.com/BanglaTribuneOnline/videos/828888530613215/

ছবি: নাসিরুল ইসলাম

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক