‘ফটো সাংবাদিক গ্রেফতারের ঘটনায় পুলিশের কারও দায় থাকলে শাস্তি পেতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৭, ১৩:১৯আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১৩:৩১

ফটো সাংবাদিক আসিক মোহাম্মদ

ডেইলি অবজারভারের ফটো সাংবাদিক আসিক মোহাম্মদের ঘটনায় পুলিশের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক খান।  

শনিবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাদকবিরোধী এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

এছাড়া ইয়াবা দিয়ে ফটো সাংবাদিক আসিক মোহাম্মদকে ফাঁসানোর ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এই ঘটনায় যদি পুলিশের কোনও দায় থাকে তাদের কঠোর শাস্তি পেতে হবে। আমি ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলবো। তারা যেন বিষয়টি খতিয়ে দেখেন।’

পুলিশের এজাহারে উল্লেখ করা হয়, রাত ৪টা ২০ মিনিটে আসিকসহ তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়। তখন তল্লাশি চালিয়ে আসিকের পকেট থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া অন্য দুজনের মধ্যে একজনের পকেটে ১০টি ও অন্যজনের কাছ থেকে ৫টি ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৮ জুন সকাল ৮টা ৫০ মিনিটে পল্টন থানার এ এস আই আশরাফ আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। অন্য দুই আসামি হলেন আল-আমিন খন্দকার তন্ময় ও আসিফ আলী।

/এনএল/এমও/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম