গাজীপুরে বয়লার বিস্ফোরণ: মালিকের বিরুদ্ধে হাইকোর্টের রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৭, ১৫:২৬আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৫:৩০

মাল্টি ফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণ

গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেডে বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহতের ঘটনায় মালিকের বিরুদ্ধে নতুন করে এফআইআর করার নির্দেশনা ও নিহতদের ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ব্যয়ের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।

রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মিলন। রিটের পাশাপাশি বয়লার আইনের বিধিমালা প্রণয়নের নির্দেশনাও চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, শ্রমসচিব, শিল্পসচিব, বিজিএমইএর সভাপতি, প্রধান বয়লার পরিদর্শকসহ ১৭ জনকে রিটে বিবাদী করা হয়েছে। সোমবার বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।
পরে মিলন সাংবাদিকদের জানান, বয়লার নিয়ে ১৯২৩ সালের একটি আইন ছিল। এ আইনে বয়লারের ব্যবহার নিয়ে একটি বিধিমালা প্রণয়নের কথা রয়েছে। কিন্তু সেটা এখনও করা হয়নি। তাই এটি প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে। এর আগে ৫ জুলাই ওই কারখানার মালিক, মহাব্যবস্থাপক বা ব্যবস্থাপকের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে মামলা করে গ্রেফতার চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 
ওই নোটিশে বলা হয়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টি ফ্যাবস লিমিটেড নামের কারখানায় ডাইং সেকশনের বয়লার বিস্ফোরণে অপারেটর সালাম, এরশাদ ও মনসুর হকসহ ১৩ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন। ওই ঘটনায় অপরাধ চাপা দিতে সালাম, এরশাদ ও মনসুর হকসহ অন্যান্য ক্ষতিগ্রস্তদের বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের করেন।
নোটিশে আরও বলা হয়, ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি রিপোর্ট দেওয়ার আগেই মামলা করার অর্থ হলো অপরাধ ধামাচাপা দেওয়া। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত করা।

/এমটি/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম