শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে বিকল্প চ্যানেলে চলছে ফেরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৭, ১৭:১১আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৭:৪৭

শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুট (ফাইল ছবি) শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিরুটে প্রচণ্ড স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এ কারণে নির্দিষ্ট রুটের পরিবর্তে বিকল্প চ্যানেল দিয়ে যথারীতি ফেরি চলাচল করছে। উক্ত রুটে নাব্যতা সংকট দেখা দিলে তাৎক্ষণিকভাবে খননের জন্য ড্রেজার প্রস্তত রয়েছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নদীতে প্রচণ্ড স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে যাত্রী সাধারণের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিবেশিত শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিরুটে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধের খবরটি নৌপরিবহন মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধের খবরটি ঠিক নয় বলেও জানায় নৌপরিবহন মন্ত্রণালয়।

এদিকে, আমাদের মাদারীপুর প্রতিনিধি বিআইডব্লিউটিএ’র কেওড়াকান্দি ঘাটের ম্যানেজার সালাম হোসেনের বরাত দিয়ে জানিয়েছেন, শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিরুটে ফেরি চলাচল এখনও বন্ধ রয়েছে। স্রোতের তীব্রতা কমলে মূল রুটেই ফেরি চলাচল শুরু হবে।

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম