সাগর-রুনি হত্যা: ফের পেছালো তদন্ত প্রতিবেদন দাখিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৭, ১৩:১৪আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৩:১৯

সাগর-রুনি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন নির্ধারণ করেছেন বিচারক। ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম আগামী ২৩ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য এই মামলার তদন্তকারী কর্মকর্তা র্যা ব-১ এর সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদকে নির্দেশ দিয়েছেন।
ঢাকা মুখ মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে একথা নিশ্চিত করেন।
তিনি জানান, এই মামলায় মোট ৮ আসামি শুনানির সময় আদালতে হাজির ছিলেন। মঙ্গলবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্তকারী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ নির্ধারণ করা হয়।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। প্রথমে থানা পুলিশ ও পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্তভার গ্রহণ করে। ঘটনার প্রায় দু’মাস পর ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে হাজির হয়ে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে ব্যর্থতার কথা আদালতকে জানান তখনকার ডিসি ডিবি ও ডিএমপি’র মুখপাত্র এবং বর্তমানে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
ওই দিনই র্যািবকে তদন্তের দায়িত্ব দেন হাইকোর্ট। রযাবংবের ডিজি র্যাদবকে নির্দেশ দেন, সুদক্ষ, অভিজ্ঞ এবং এএসপি পদমর্যাদার নিচে নয়, এমন একজন কর্মকর্তাকে দিয়ে এ মামলার তদন্ত করাতে। হাইকোর্টের নির্দেশনার পর র্যা বের আবেদনে ভিসেরা রিপোর্টের জন্য ২৬ এপ্রিল সাগর-রুনির লাশ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্ত করা হয়। এরপর থেকে এই মামলার তদন্ত করছে র্যালব।

/এসআইটি/এসএস/এসটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম