সব উপজেলায় ন্যাশনাল সার্ভিস চালু হচ্ছে: সংসদে যুব প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৭, ১৯:০৩আপডেট : ১১ জুলাই ২০১৭, ১৯:০৫

জাতীয় সংসদ (ছবি- সাজ্জাদ হোসেন) দেশের সব উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার।

মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সালমা ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এর আগে সালমা ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় এ পর্যন্ত এক লাখ ১১ হাজার ১১৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে এক লাখ ৮ হাজার ৭৮২ জনকে দুই বছরের অস্থায়ী কর্মে নিযুক্ত করা হয়েছে। অস্থায়ী কর্মসংস্থান শেষে অনেকে স্থায়ী কর্মসংস্থান কিংবা আত্মকর্মী হওয়ার সুযোগ লাভ করেছে।

আওয়ামী লীগের আনোয়ারুল আজীম আনারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বর্তমানে বাংলাদেশে ৮৭ শতাংশ জনগণ নিরাপদ পানির আওতাভুক্ত। ১৩ শতাংশ জনগণ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির উৎস থেকে খাবার পানি সংগ্রহ করে থাকেন।’ মন্ত্রী আরও জানান, বাংলাদেশে ৯৯ শতাংশ জনগণ মৌলিক স্যানিটেশনের আওতাভুক্ত। এর মধ্যে ৬১ শতাংশ উন্নত ল্যাট্রিন, ২৮ শতাংশ যৌথ ল্যাট্রিন ও ১০ শতাংশ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, হকার পেশায় নিয়োজিত ব্যক্তিদের সঠিক সংখ্যা নির্ধারণে স্থানীয় সরকার বিভাগ থেকে কোনও জরিপ পরিচালনা হয়নি। ফলে বাংলাদেশে হকারদের সঠিক বা আনুমানিক সংখ্যা উল্লেখ করা সম্ভব নয়।

আওয়ামী লীগে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে মৌসুমী ফলে ফরমালিনসহ নানা বিষাক্ত রাসায়নিকের ব্যবহার দিন দিন কমে আসছে।

/ইএইচএস/ এপিএইচ/

আরও পড়ুন: 

মুক্তামনির রোগের নাম জানা যেতে পারে আগামীকাল

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম