চিকুনগুনিয়া কোনও মারাত্মক রোগ নয়: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৭, ২৩:৪০আপডেট : ১১ জুলাই ২০১৭, ২৩:৪০

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘চিকুনগুনিয়া ছড়িয়ে পড়লেও আতঙ্কিত হওয়ার মতো কোনও পরিস্থিতি সৃষ্টি হয়নি। এটি কোনও মারত্মক রোগ নয়। আক্রান্ত ব্যক্তি প্যারাসিটামল খেলে, প্রচুর পানি পান করলে এবং বিশ্রাম নিলেই চার থেকে পাঁচ দিনের মধ্যে এ রোগ সেরে যায়। এ রোগ হলে স্বাভাবিক খাবারও খেতে পারা যায়।  মঙ্গলবার (১১ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে মন্ত্রী এ কথা বলেন।
চিকুনগুনিয়া নিয়ে গণমাধ্যম আতঙ্ক ছড়াচ্ছে অভিযোগ করে মন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকে বলতে চাই— অহেতুক আতঙ্ক সৃষ্টি করবেন না। একটি সাধারণ ভাইরাস চিকুনগুনিয়া। এটাকে নিয়ন্ত্রণ করতে খুব বেশি সময় লাগে না।’

চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাজ না হলেও দায়িত্ববোধ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ রোগ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকুনগুনিয়া হচ্ছে একটি ভাইরাস। এডিস মশা থেকে এর উৎপত্তি হয়। এই এডিস মশা নিয়ন্ত্রণের দায়িত্ব সিটি করপোরেশনের। এর দায়িত্ব কোনভাবেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়। তারপরও দায়িত্ববোধ থেকে আমরা চিকুনগুনিয়া নিরাময়ের জন্য চিকিৎসা ও সচেতনতা নিয়ে কাজ করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

জ্বর হলেই চিকুনগুনিয়া মনে করে আতঙ্কিত হওয়ার কিছু নেই মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জ্বর হলেই জনগণের মধ্যে চিকুনগুনিয়ে বলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই উদ্বেগ সঠিক নয়। হাসপাতালের তথ্যমতে প্রতি ১১ জন জ্বরে আক্রান্তদের মধ্যে একজন চিকুনগুনিয়ায় আক্রান্ত হচ্ছে। ল্যাবটেরী পরীক্ষা করে দুই হাজার ৭০০ রোগীর মধ্যে এ পর্যন্ত ৬২৫ জনের চিকুনগুনিয়া আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। ঢাকার বাইরে যে দু-এরজন রোগীর তথ্য পাওয়া গেছে তারা ঢাকা থেকেই আক্রান্ত হয়েছিল। এছাড়া ঢাকার বাইরে এ রোগে আক্রান্তের কোনও তথ্য পাওয়া যায়নি।’

মন্ত্রী চিকুনগুনিয়া রোধে গত কয়েকদিনে তার মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপ তুল ধরেন। এ রোগের নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। এ ধরনের রোগ প্রতিরোধে যা যা করণীয় আমরা তা করবো। তবে স্থানীয় সরকার, সিটি করপোরেশন, পৌরসভাকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

/ইএইচএস/এসএমএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম