জলাবদ্ধতাও যখন ব্যবসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৭, ১৯:৪৮আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৯:৫২

 

 

পানি জমে থাকা নাজিমউদ্দিন রোড ভ্যানে পারাপার ‘এ্যাই, পানি পার, পানি পার। জনপ্রতি ১০ টাকা, আসেন আর মাত্র দুইজন। আর মাত্র দুইজন।’ এভাবে ভ্যানে চড়িয়ে লোকজনকে পানিতে তলিয়ে থাকা রাস্তা পার হতে ডাকছেন বেশ কয়েকজন ভ্যানচালক। বুধবার (১২ জুলাই) বিকালে রাজধানীর নাজিমউদ্দিন রোডে দেখা গেল এ চিত্র। অন্য সময় মালামাল পরিবহন করলেও ওই রাস্তায় প্রায় কোমর সমান পানি থাকায় এদিন ভ্যানচালকরা নেমে গেছেন মানুষ পারাপারে। একই দৃশ্য দেখা গেছে রাজধানীর বিভিন্ন এলাকায়।

বর্ষা মৌসুমের শুরু থেকেই টানা ‍বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টি হলেই রাস্তায়, আবাসিক এলাকায় থৈ থৈ পানি। কোথাও কোথাও এটি স্থায়ী রূপ নিয়েছে। নোংরা ময়লা পানি মাড়িয়েই চলতে হয় মানুষজনকে। বৃষ্টি না হলে কোনও কোনও এলাকায় পানি নেমে যায়। বুধবার সারাদিন বৃষ্টি না হওয়ায় নগরীর অনেক স্থানেই তেমন জলাবদ্ধতা ছিল না। তবে ব্যতিক্রম ছিল নাজিমউদ্দিন সড়ক।

পানি জমে থাকা নাজিমউদ্দিন রোড ভ্যানে পারাপার বুধবার বিকালেও সেখানে পানি আটকে ছিল। সড়কটির শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের সামনে থেকে জেলখানা ফটক পর্যন্ত কোনও কোনও স্থানে কোমর সমান পানি এখনও জমে আছে। রাস্তার এই সামান্য অংশ পারাপারের জন্য রিকশা বা অন্যান্য পরিবহনের তুলনায় ভ্যানই পছন্দ সবার। প্রতিটি ভ্যানে ৬-৭ জন করে পারাপার করা হচ্ছে। জনপ্রতি নেওয়া হচ্ছে ১০ টাকা। কয়েকজন ভ্যানচালক জানান, অন্যান্য দিন আয়  ৫০০ থেকে ৮০০ টাকা হলেও বুধবার মানুষ পারাপার করে তাদের আয় হাজার টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন তারা।

ভ্যানচালক আল আামিন বলেন, ‘আমি ফার্নিচার আনা-নেওয়ার কাজ করি। কিন্তু আজকে আর ওদিকে যাইনি। এই রাস্তায় ইনকাম ভালো। রিকশায় উঠলে পানিতে পা ভিজে যায়। কিন্তু ভ্যানে পা উঠিয়ে বসা যায়, পা ভেজে না। তাই কাস্টমারও বেশি।’ শুরুতে জলাবদ্ধতার কারণে ক্ষোভ ঝাড়লেও ভ্যান পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন ঢাকা মেডিক্যালের শিক্ষার্থী সায়মা নূরজাহান। তিনি বলেন, ‘সিটি করপোরেশন কোনও কাজ করে না। শুধু বড় বড় কথা। সকালে ক্লাসে যাওয়ার সময় রিকশায় গিয়েছি। প্রায় ভিজে ক্লাসে যেতে হয়েছে। এখন ভ্যানে ফিরছি। এই রাস্তায় একটু বৃষ্টি হলেই পানি জমে।’

পানি জমে থাকা নাজিমউদ্দিন রোড ভ্যানে পারাপার রাজধানীর বিভিন্ন সড়কে বুধবার সকালেও জলাবদ্ধতা ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি নেমে যায়। সকালে মিরপুরের বিভিন্ন স্থানে ২০ টাকা করে পানি পার হয়েছেন অফিস ও স্কুলগামী মানুষ। এছাড়া, ধানমণ্ডিতে স্থানভেদে পানি পার হতে হয়েছে ২০ থেকে ৩০ টাকায়। আজিমপুর কবরস্থানের সামনে থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত পানি পার করে দিতে জনপ্রতি ১০ টাকা নিয়েছেন ভ্যানচালকরা।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এই বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ঘর থেকে বেরোতেই নাকাল হতে হয়েছে নগরবাসীকে। এই জলাবদ্ধতা সকালে রাজধানীতে যানজটও বাড়িয়ে দিয়েছিল।

আরজে/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক