দুদকের মামলায় মওদুদের আবেদন খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৭, ২০:৪১আপডেট : ১২ জুলাই ২০১৭, ২০:৪৫

মওদুদ আহমদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় সম্পদ বিবরণীতে ব্যয় খাতের উল্লেখ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের একটি আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

বুধবার (১২ জুলাই) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুদকের পক্ষে আদালতে শুনানি করেন খুরশীদ আলম খান। অন্যদিকে, মওদুদ আহমদ নিজেই নিজের পক্ষে শুনানি করেন। জ্ঞাত আয় বর্হিভূতভাবে সাত কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে ব্যরিস্টার মওদুদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি করে দুদক। 

মামলার অভিযোগে বলা হয়, সম্পদ বিবরণীতে মওদুদ আহমদ ব্যক্তিগত, পেশাগত, পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক ব্যয় উল্লেখ করেননি। এর বিপরীত মওদুদ আহমদ দাবি করেন, সম্পদ বিবরণীতে এসব ব্যয় উল্লেখের বিধান নেই। এ যুক্তিতে মামলায় অভিযোগ গঠনের আগে ব্যয় খাত উল্লেখের বিষয়টি নিষ্পত্তি চেয়ে নিম্ন আদালতে আবেদন করেন তিনি। গত ৫ এপ্রিল সেই আবেদন খারিজ হয়। এর মধ্যে ২১ জুন ওই মামলায় অভিযোগ গঠন করা হয়।

এ অবস্থায় নিম্ন আদালতের খারিজ আদেশের বিরুদ্ধে গত মে মাসে হাইকোর্টে আবেদন করেন মওদুদ আহমদ। আবেদনে ওই মামলার কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছিল।বুধবার সেই আবেদন সরাসরি খারিজ করেন হাইকোর্ট।   

/এমটি/এএম/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম