নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে যৌথ শিক্ষা-গবেষণা চায় ঢাবি

ঢাবি প্রতিনিধি
১৩ জুলাই ২০১৭, ০২:৫৮আপডেট : ১৩ জুলাই ২০১৭, ০২:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ঢাবির নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের আধুনিকায়নে প্রয়োজনে প্রকল্প গ্রহণ করতেও আগ্রহ প্রকাশ করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
মঙ্গলবার (১১ জুলাই) অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর উপাচার্যের সঙ্গে বৈঠকের সময় এ কথা জানান আ আ ম স আরেফিন সিদ্দিক। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রতিষ্ঠিত নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. শফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকের সময় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের আধুনিকায়নের ওপর গুরুত্ব তুলে ধরেন উপাচার্য। এ সময় আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প গ্রহণে রাষ্ট্রদূতের সহযোগিতা চান। রাষ্ট্রদূত এ ব্যাপারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

/এসএমএ/


 

 

সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান