হাসিনা-সিরিসেনা বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ প্রাধান্য পাবে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুলাই ২০১৭, ১৩:১০আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৩:১৭

শেখ হাসিনা ও মাইথ্রিপালা সিরিসেনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ  (বৃহস্পতিবার) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন।
সিরিসেনাকে বহনকারী উড়োজাহাজটি সকাল সাড়ে ১১টায়  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান ।
সফরকালে শ্রীলঙ্কার সঙ্গে জাহাজ চলাচল, কৃষি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ১০টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সিরিসেনার আনুষ্ঠানিক বৈঠকের পর এগুলো সই হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার মধ্যে শুক্রবার ( ১৪ জুলাই)  আনুষ্ঠানিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, আইসিটি এবং ভিসা সম্পর্কিত বিষয়াদিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু প্রাধান্য পাবে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আজ ঢাকায় আসেন।

হবে।
২০১৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই সিরিসেনার প্রথম বাংলাদেশ সফর।
বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন।
শাহরিয়ার আলম বলেন, ‘এ সফরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ও ত্রাণমন্ত্রী, উচ্চশিক্ষা এবং জনপথ প্রতিমন্ত্রী, কৃষি প্রতিমন্ত্রী, অর্থ ও গণযোগাযোগ উপমন্ত্রী, বন্দর ও নৌপরিবহন উপমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিসহ ৭৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল রয়েছে।
উল্লেখ্য,  প্রেসিডেন্ট সিরিসেনা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন ২০১৩ সালের ৮ থেকে ১১ এপ্রিল এবং ২০১৪ সালের ২২ থেকে ২৩ জুন বাংলাদেশ সফর করেন।
আজ  বিকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।

শাহরিয়ার আলম বলেন, ‘শুক্রবার দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াবলি যেমন- বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মৎস্য, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, তথ্য ও প্রচার, ভিসা সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা প্রভৃতি অধিক গুরুত্ব পাবে।


উল্লেখ্য, ২০১১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মহিন্দ্র রাজাপাকসে বাংলাদেশ সফর করেন।
পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে অংশগ্রহণের লক্ষ্যে শ্রীলঙ্কা সফর করেন।

সূত্র: বাসস

/এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম