ভারতসহ বিশ্বের ৪৯ দেশে বিটিভি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৭, ০৩:০৬আপডেট : ১৪ জুলাই ২০১৭, ০৩:০৬

 

 

বিটিভি ভারতসহ বিশ্বের ৪৯টি দেশে স্যাটেলাইটের মাধ্যমে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে বলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় সংসদকে জানিয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়ার লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘হংকংভিত্তিক এএসআইএ স্যাট-৭ স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের ৪৯টি দেশে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। দেশগুলো হচ্ছে-ভারত, চীন, ভুটান, নেপাল, মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলংকা, পাকিস্তান, বাহরাইন, সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, ইয়েমেন, ওমান, লেবানন, জর্ডান, ইসরায়েল, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, পূর্ব তিমুর, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়া, সাইপ্রাস, আরমেনিয়া, গ্রিস, কাজাকিস্তান, উজবেকিস্তান, তাজাকিস্তান, আফগানিস্তান, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তুরস্ক, আজারবাইজান, কিরগিজিস্তান, জর্জিয়া, লাওস, সিরিয়া, তাইওয়ান, তুর্কিমেনিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।’

মন্ত্রী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় টোটাল ক্যাবল ইউএসএ কর্তৃক আইপিটিভির মাধ্যমে বিটিভির অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছিল। টোটাল ক্যাবল, ইউএসএর সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা নবায়নের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ওয়েব টিভির মাধ্যমে সারাবিশ্ব থেকেই বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড দেখা যায়। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর বেশ কয়েকটি আইপিটিভি ও ওয়েব টিভির মাধ্যমে বিভিন্ন দেশে প্রচারিত হচ্ছে।’

বাংলাদেশের টিভি চ্যানেলের বিষয়ে ভারতীয় দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘ডাউনলিংক ফি বেশি হওয়ায় ভারতীয় ক্যাবল অপারেটররা এই বিষয়ে আগ্রহী হচ্ছে না। বিষয়টি ভারতীয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে। এছাড়া, বাংলাদেশসহ সার্কভুক্ত দেশগুলোর টিভি চ্যানেল যাতে সহজে ভারতে সম্প্রচার করা যায়, সেই লক্ষ্যে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্ক ফোরামে উত্থাপনের উদ্যোগ অব্যাহত রয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে দূরদর্শনের একটি চ্যানেলে ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে বিটিভির অনুষ্ঠান প্রচারের বিষয়ে সম্মতি পাওয়া গেছে। সে অনুযায়ী দূরদর্শন ও বিটিভির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলমান রয়েছে।’

ইএইচএস/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম