বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে বিনিয়োগের পথ খোঁজার আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ জুলাই ২০১৭, ২১:২৬আপডেট : ১৪ জুলাই ২০১৭, ২২:৩২



রাষ্ট্রপতি আবদুল হামিদ ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা (ছবি: ফোকাস বাংলা)
যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার পথ খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে সিরামিকস, সবজি, প্লাস্টিক পণ্য, ওষুধ, ইলেক্ট্রনিক্স পণ্য, ফুটওয়্যার, লোহা ও স্টিল রফতানির চমৎকার সম্ভাবনা রয়েছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।’ সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়া অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঐতিহ্যবাহী ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করবে।’
জাতিসংঘ, কমনওয়েলথ, সার্ক, বিমস্টেক ও লোরাসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে দু’দেশ বিভিন্ন ইস্যুতে অভিন্ন মত প্রকাশ করে আসছে বলে রাষ্ট্রপতি হামিদ উল্লেখ করেন।
বাংলাদেশের তৈরি পোশাক, ব্যাংক ও সেবা খাতে বিনিয়োগ করে শ্রীলঙ্কা সুযোগ-সুবিধা গ্রহণ করবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আইসিটি, পর্যটন, মৎস্য, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন ইস্যুসহ অন্যান্য ক্ষেত্রেও দু’দেশ দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা খুঁজে দেখতে পারে।’
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকে মাইলফলক হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘এতে দু’দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের সূচনা হবে।’
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, ‘আমার দেশ সবসময় বাংলাদেশকে পরীক্ষিত বন্ধু হিসেবে গণ্য করে। আশা করি, আগামী দিনগুলোতে বাংলাদেশের চমৎকার উন্নয়ন ও অগ্রগতি হবে।’
এর আগে সন্ধ্যা ৭টায় সিরিসেনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি হামিদ তাকে স্বাগত জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
পরে, রাষ্ট্রপতি আবদুল হামিদ শ্রীলংকার প্রেসিডেন্টের সম্মানে বঙ্গভবনের দরবার হলে ভোজসভার আয়োজন করেন। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিংহা প্রমুখ ভোজসভায় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম