হজ ফ্লাইট শুরু ২৪ জুলাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৭, ২০:১৭আপডেট : ১৫ জুলাই ২০১৭, ২০:১৭

হজযাত্রা -ফাইল ছবি আগামী ২৪ জুলাই হজ ফ্লাইট শুরু হচ্ছে। রাষ্ট্রায়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সাউদিয়া এয়ারলাইন্স-এ দুটি সংস্থা হজযাত্রীদের সৌদি আরব নিয়ে যাবে। হিজরি বর্ষপঞ্জির জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ১ সেপ্টেম্বর পবিত্র হজ শুরু হওয়ার কথা।

বিমানের হজ ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই, চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এছাড়া, হাজিদের নিয়ে ৬ সেপ্টেম্বর বিমানের প্রথম ও ৫ অক্টোবর শেষ ফিরতি হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশ থেকে সাউদিয়া এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই, চলবে ২৮ আগস্ট পর্যন্ত। ফিরতি হজ ফ্লাইট ৬ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

এ বছর এক লাখ ২৭ হাজার হজযাত্রী হজপালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। চলতি হজ মৌসুমে বিমান ৬৩ হাজার ৫০০ ও সাউদিয়া ৬৩ হাজার ৬৯৮ জন হজযাত্রী বহন করবে। এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ বছর ৪২২টি ডেডিকেটেডসহ ৫১৫টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে। হজ শেষে ২৭৮টি ডেডিকেটেডসহ ৩৩৮টি ফ্লাইটে হাজিদের সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হবে। এজন্য বিমানের নিজস্ব চারটি সুপিরিয়র ৭৭৭-এর সঙ্গে ওয়েট লিজে আনা দুটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ বহরে যুক্ত হবে।’

সাউদিয়া এয়ারলাইন্সের অপারেশন অফিসার নাজমুল বলেন, ‘হজ ফ্লাইট শুরু হবে ২৪ জুলাই থেকে। হজ অপারেশনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

/সিএ/এএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম