গ্রাউন্ডেড ২টি এয়ারবাস বিক্রি করবে বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৭, ২২:৪৫আপডেট : ১৫ জুলাই ২০১৭, ২২:৫৮

হ্যঙ্গারে রাখা উড়োজাহাজ

রাষ্ট্রায়াত্ত  এয়ারলাইন্স  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর থেকে দুটি এয়ারবাস এ-৩১০-৩০০ গত বছর শেষ নাগাদ ফেজ আউট হয়। উড়োজাহাজ দুটি পুরনো হওয়ায় ফলে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সে সময় বহর থেকে বাদ দেওয়া হয়েছিল। এবার এ দুটি উড়োজাহাজের এয়ারফ্রেম ও ল্যান্ডিং গিয়ার বিক্রি করতে যাচ্ছে বিমান কর্তৃপক্ষ। এজন্য ৭ জুলাই আন্তর্জাতিক দরপত্র আহবান করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, দুটি এয়ারবাস এ-৩১০-৩০০ উড়োজাহাজের এয়ারফ্রেম ও ল্যান্ডিং গিয়ার বিক্রি করতে  ৭ জুলাই আন্তর্জাতিক দরপত্র আহবান করা হয়। এয়ারলাইন্সটির ব্যবস্থাপক (বাণিজ্যিক সম্ভার) মোহাম্মদ সারোয়ার হোসেন স্বাক্ষরিত ওই দরপত্রে বলা হয়েছে, এয়ারবাস এ-৩১০-৩০০ উড়োজাহাজ দুটিতে (নিবন্ধন নং যথাক্রমে এস২-এডিএফ//এমএসএস-৭০০ এবং এস২-এডিকে//এমএসএন-৫৯৪) থাকা ২টি এয়ারফ্রেম ও দুই লটে মোট ৬টি ল্যান্ডিং গিয়ার বিক্রি করা হবে। এর মধ্যে ৩টি ল্যান্ডিং গিয়ার সচল রয়েছে। উড়োজাহাজ দুটি ক্রয়ে আগ্রহীদের আগামী ১০ আগস্টের মধ্যে দরপত্র জমা দিতে হবে। দরপত্রে এয়ারফ্রেম ও ল্যান্ডিং গিয়ার ‘যেখানে, যে অবস্থায় আছে’ ভিত্তিতে বিক্রির কথা বলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রকৌশল কর্মকর্তা  জানান, উড়োজাহাজ দুটির উড্ডয়ন মেয়াদ গত বছর আগস্ট ও সেপ্টেম্বর নাগাদ শেষ হয়। সে সময় এগুলো উড্ডয়ন উপযোগী রাখতে হলে ডি-চেক  করাতে হত। এতে কয়েক কোটি টাকা ব্যয় হত। তাই ডি-চেকের আগেই ব্যয়বহুল এ উড়োজাহাজ দুটি বহর থেকে বাদ দেওয়া হয়।

এ প্রসঙ্গে  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, দুটি এয়ারবাস এ-৩১০-৩০০ উড়োজাহাজ গত বছর শেষ নাগাদ ফেজ আউট হয়। এজন্য দুটি উড়োজাহাজের এয়ারফ্রেম ও ল্যান্ডিং গিয়ার  বিক্রি করতে আন্তর্জাতিক দরপত্র আহবান করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯০ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এয়ারবাস-৩১০ উড়োজাহাজ যুক্ত হয় । সে সময় সম্পূর্ণ নতুন অবস্থায় দুটি এয়ারবাস-৩১০ কেনা হয়। এর মধ্যে একটি উড়োজাহাজ দুবাইয়ে দুর্ঘটনায় পড়ে অচল হয়ে যায়। পরে আরও একটি এয়ারবাস-৩১০ উড়োজাহাজ ৫ বছরের চুক্তিতে লিজ নেওয়া হয়। পরবর্তীতে সেটি কিনে নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই উড়োজাহাজটি উড্ডয়ন অনুপযোগী হয়ে প্রায় ২ মাস সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পড়েছিল। এছাড়া ২০১৪ সালের জানুয়ারিতে অপর একটি এয়ারবাস-৩১০ উড়োজাহাজের বডিতে ফাটল ধরে।

/সিএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম